সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে। ভোটের আগে একগুচ্ছ নিয়োগ আসামে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে। ভোটের আগে একগুচ্ছ নিয়োগ আসামে। ভ্যাক্সিনের খবর এখনও অথৈ জলে বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে এল চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর দিল আসাম সরকার। চলতি বছরেই পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতরে নিয়োগীকরণের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এক নয় , একাধিক পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ টাকা নিয়ে পাশ করানোর প্রতিশ্রুতি। চাকরি গেল অধ্যাপকের।

এমনটাই সরকারী তরফে জানানো হয়েছে। আসাম সরকার সূত্রে আরও জানানো হয়েছে যে একাধিক পদে আবেদন করা যাবে।তবে আবেদনকারীদের নথি যাচাই করে পজ্ঞ্চায়েতের তরফে প্রার্থীদের পরীক্ষার দিন জানানো হবে। সেই পরীক্ষায় উত্তীর্ন হলে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনলাইনে বা অফলাইনে দুইভাবেই আবেদন করা যাবে।

সহকারি ব্লক উন্নয়ন অফিসার(পঞ্চায়েত), সহকারি ব্লক উন্নয়ন অফিসার, সহকারি ব্লক উন্নয়ন অফিসার(উচ্চ গ্রাম সেবক), গ্রাম পঞ্চায়েত সম্পাদক, কর আদায়কারী এবং রোড মোহরার, এবং কনিষ্ঠ সহায়ক এইসকল পদে আবেদন করা যাবে। তবে পদসংখ্যা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

প্রতিমাসে ১৪০০০ থেকে ৬০৫০০ টাকা বেতন ধার্য করা হয়েছে। আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত হলে তবেই তাঁকে প্রার্থী হিসেবে গন্য করা হবে।এছাড়াও শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। আবেদন করতে হবে রাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইট থেকে।

সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।ওয়েবসাইট টি হল https://rural.assam.gov.in/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত