সোনার বাংলা গড়তে পদ্ম বনে ঝাঁপ জিতেন্দ্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আজ বৈদ্যবাটির সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন।

উল্লেখ্য  গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাথেই তার গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল। কিন্তু সেই সময়ে জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাবুল সুপ্রিয় সহ অনেক বিজেপি নেতাই। ফলত তিওয়ারিকে দলে নেওয়ার প্রক্রিয়া থেমে যায়।

জিতেন্দ্র তিওয়ারি দলত্যাগ তৃণমূলের অনেকটাই ক্ষতি হল বলে দাবি একাংশের। এ বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘উনি আসানসোলের একজন বড় নেতা। উনি মুখ্যমন্ত্রী ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছেন তা বলতে সাহসের দরকার হয়। উনার দলে আসা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিলো , সব সমস্যা মিটে গিয়েছে। বিজেপি তে ওনাকে স্বাগত’।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত