Jiah Khan: ‘আমি হাল ছাড়ব না’, সুরজের মুক্তির পর সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি জিয়ার মায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী জিয়া খান মৃত্যু মামলায় ১০ বছর পর বেকসুর খালাস হলেন সুরজ পাঞ্চোলি। কিন্তু সিবিআই আদালতের এই রায়ে খুশি নন প্রয়াত অভিনেত্রীর মা। মেয়েকে সুবিচার দিতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাবিয়া খান।

আরও পড়ুন: Jiah Khan: ১০ বছরের মামলায় স্বস্তি, জিয়া খান মৃত্যু মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি

'আমি হাল ছাড়ব না', মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা
‘আমি হাল ছাড়ব না’, মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা

শুক্রবার দুপুরে সিবিআই বিশেষ আদালতে এই মামলার শুনানিতে অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে অভিযুক্ত সুরজ পাঞ্চোলিকে বেকসুর রায় দেন বিচারক এএস সৈয়দ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আদালত সুরজকে মুক্তি দেয়। সিবিআই আদালতের এই রায়ের পর জিয়ার মা রাবিয়া খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “জিয়া ন্যায় পাবেই। এত তাড়াতাড়ি আমি হাল ছাড়ব না। এখানেই শেষ নয়। আরও লড়ব। প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব।” পাশাপাশি তাঁর দাবি, “জিয়া আত্মহত্যা করেনি।”

'আমি হাল ছাড়ব না', মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা
‘আমি হাল ছাড়ব না’, মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা

২০১৩ সালের ৩ জুন জুহুর ফ্ল্যাট থেকে জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর প্রেমিক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন জিয়ার মা। জিয়ার ফ্ল্যাট থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। এর ভিত্তিতেই অভিযুক্ত সুরজকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে জামিনে মুক্তি পান তিনি। প্রথম থেকেই জিয়ার মা রাবিয়া খানের অভিযোগ ছিল তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াত অভিনেত্রীর মা।

‘আমি হাল ছাড়ব না’, মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা

'আমি হাল ছাড়ব না', মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা
‘আমি হাল ছাড়ব না’, মেয়েকে ন্যায় দেওয়ার আশায় হাল ছাড়ছেন না জিয়ার মা

২০১৪ সালে এই মামলার তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০১৬ সালে সিবিআই জানায় জিয়া খান অভিনেত্রী আত্মহত্যা করেছেন। যদিও এই তত্ত্ব মানতে নারাজ রাবিয়া খান। ২০২১ সালের জুলাই মাসে জিয়া খান মৃত্যু মামলা সিবিআই বিশেষ আদালতে সরে আসে। শুক্রবার সেই মামলায় রায় জানাল আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন