নজরবন্দি ব্যুরোঃ জয়া বচ্চন যে একেবারেই ক্যামেরার ঝলকানি বা সাংবাদিকদের প্রশ্নর উত্তর দেওয়া একেবারেই সহ্য করতে পারেন না একথা কারোরই অজানা নয়। বার বার তাকে সাংবাদিকদের বিরুদ্ধে কটু কথা বলতে শোনা গেছে। ফের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির প্রিমিয়ারে সেই দৃশ্য ধরা পড়ল।
আরও পড়ুনঃ প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর


অভিনেত্রীর এই ব্যবহারকে ঘিরে রীতিমত শোরগোল পরে গেছে সামাজিক মাধ্যমে। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে জয়াকে রকির পরিবারেও জাঁদরেল কর্ত্রী হিসেবে দেখা যাবে। ফলে সেই ছবি মুক্তির আগে মুম্বইতে গ্র্যান্ড প্রিমিয়ার নাইট অনুষ্ঠিত হল।

সেই অনুষ্ঠানে হাজির ছিলেন গোটা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ টিম। রণবীর সিং, আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে জয়া বচ্চন। তবে জয়া হটাৎ করেই মেজাজ হারিয়ে ফেলেন সেখানে।


“আমি বয়রা নই, একদম চিৎকার করবে না” মেজাজ হারালেন অভিনেত্রী
অনুষ্ঠানে লাল জমকালো পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। তবে যেই মুহূর্তে তিনি রেড কার্পেটে পৌঁছলেন। তখনই তিনি রণং মূর্তি ধারন করলেন। তার কারন জয়া এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের ডেকেপাপ্পারাজিরা ডাকে। সেটাই সহ্য করতে পারেন নি তিনি। বলে বসেন “আমি বয়রা নই। একদম চিৎকার করবে না। ধীরে-সুস্থে কথা বলো।”







