নজরবন্দি ব্যুরোঃ সুকেশ চন্দ্রশেখর বেশ কিছু সময় আগেই তিনি আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত হন। তার সাথে নাম জড়িয়েছিল বলি অভিনেত্রী জ্যাকলিনেরও। যার জেরে প্রায় সময়ই আদালতে হাজিরা দিতে হয় জ্যাকলিনকে। এমনকি তার বিদেশ ভ্রমনেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে সম্প্রতি অভিনেত্রী আর্জি জানিয়েছেন তিনি দুবাই যেতে চান।
আরও পড়ুনঃ “ঝুঁকি নিতে আমি প্রস্তুত, ভালবাসলে হৃদয় ভাঙবেই” বিয়ের পরিকল্পনা করছেন শেহনাজ?


২০০ কোটি টাকা আর্থিক তছরুপের বোঝা রয়েছে অভিনেত্রীর ওপর। এক সময় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সামনে এসেছিল। যার জেরে বোঝা গেছিল তাঁদের সম্পর্কটা কতটা গভীর।

তথ্য সূত্রে জানা যায় যে জ্যাকলিনকে প্রচুর দামি দামি উপহার দিয়েছিলেন তিনি। এছাড়াও আরোও নানান প্রমাণ পাওয়া গেছে। আপাতত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে রয়েছেন অভিনেত্রী। তবে তার এই মুহূর্তে রয়েছে বিদেশ ভ্রমণের ইচ্ছা।


২০০ কোটির আর্থিক তছরুপের বোঝা! বিদেশ ভ্রমণের ইচ্ছা কি মঞ্জুর করল আদালত?

যেই বিদেশ ভ্রমণের ইচ্ছা আদালতে পেশ করেন জ্যাকলিন। বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি নিয়ে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে যান তিনি। অবশেষে তাঁকে অনুমতি দেয় আদালত। ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত তিনি অনুমতি পান। মঙ্গলবার একটি অ্যাওয়ার্ড শো-তে যোগ দেবেন অভিনেত্রী। এবং আগামী ২৫ তারিখ থেকে ২৭ তারিখ অবধি তিনি থাকবেন সংযুক্ত আবর আমিরশাহীতে। তার পর সেখান থেকে যাবেন ইটালিতে। সেখানেই শুটিংয়ের কাজে ১২ জুন পর্যন্ত থাকবেন।







