Shehnaaz Gill: “ঝুঁকি নিতে আমি প্রস্তুত, ভালবাসলে হৃদয় ভাঙবেই” বিয়ের পরিকল্পনা করছেন শেহনাজ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে প্রায় দুবছর হয়ে গেল। যার মৃত্যুতে সবথেকে বেশি কষ্ট পেয়েছিল বলা চলে তার প্রেমিকা শেহনাজ। তার এই দুরসংবাদ শোনার পর বহুদিন পর্যন্ত শোকগ্রস্ত ছিলেন তিনি। তার পক্ষে যে কোনদিন স্বাভাবিক ছন্দে ফিরে আশা সম্ভব তা ভাবতেই পারেনি তিনি নিজেই।

আরও পড়ুনঃ স্ত্রীর যৌনাঙ্গের রঙ উজ্জ্বল করতে গিয়ে পুড়িয়ে ফেললেন! চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত স্বামী

তবে সম্প্রতি তার এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। শেহনাজের সঙ্গে তার প্রেমিক সিদ্ধার্থ শুক্লার আলাপ হয় ‘বিগ বস্‌’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে। সেখান থেকে আসতে আসতে তাঁদের সম্পর্ক শুরু হয়। সেই শোয়ের সঞ্চালনা করতেন সলমন খান। যার হাত ধরে শেহনাজের বড় পর্দায় অভিষেক হয়।

WhatsApp Image 2023 05 24 at 1.35.37 PMসালমানের হাত ধরেই স্বপ্নপূরণের দিকে একধাপ এগিয়ে গেছেন তিনি। শুধু তাই নয় নিজের ইনকামে একটা বাড়িও কিনেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় তিনি এর পর কি করতে চান অত্থাত তার জীবনের পরবর্তী পরিকল্পনা কি?

“ঝুঁকি নিতে আমি প্রস্তুত, ভালবাসলে হৃদয় ভাঙবেই” শেহনাজের মন্তব্য ঘিরে জোর জল্পনা

WhatsApp Image 2023 05 24 at 1.36.13 PMযার উত্তরে শেহনাজ বলেন সে আজীবন শুধু ভালবাসতেই চেয়েছিল। এখনও তাই চায়। কারণ ভালোবাসার মত সুখ আর কথাও নেই। শেহনাজ বলেন “ভালবাসা এসে পিঠে ছুরি মেরে যায়। তবু ভালবেসেই সুখ।” “ঝুঁকি নিতে আমি প্রস্তুত। ভালবাসলে হৃদয় ভাঙবেই। সেই যন্ত্রণা আমি অভিনয়ের মধ্যে দিয়ে ব্যক্ত করব।” তার এই কথা ঘিরে সামাজিক মাধ্যমে জোর জল্পনা উঠেছে। তবে কি নতুন প্রেম এসেছে তার জীবনে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন