Jacinda Ardern: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, সরগরম নিউজিল্যান্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা আর্ডেন। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে সরগরম পরিস্থিতি নিউজিল্যান্ড জুড়ে। প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডার কর্মদিবস শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি। পরবর্তীকালে আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানিয়েছেন তিনি। তবে ৭ ফেব্রুয়ারির পর নিউজিল্যান্ড লেবার পার্টিতে জাসিন্ডার উত্তরসূরী খোঁজার কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মন্তব্য? জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সাংবাদিক বৈঠক করে ইস্তফার কথা জানিয়েছেন জাসিন্ডা। তাঁর কথায়, আমার মতে, সময় হয়ে গিয়েছে। আগামী চার বছর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার। তবে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার কারণ হিসেবে জানিয়েছেন, এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখনও নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্ব আপনারই।

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, তোলপাড় শুরু 
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, তোলপাড় শুরু 

তিনি আরও বলেন, এই গ্রীষ্মে, আমি ভেবেছিলাম শুধু এক বছরের জন্যই নয়, বরং আরও একটি মেয়াদ পূরণ করার জন্য় প্রস্তুতি নেব। কিন্তু আমি তা করতে পারিনি। আগামী চার বছর এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। পাশপাশি তাঁর দাবি, রাজনীতিবিদরাও মানুষ। আমাদের পক্ষে যতটা সম্ভব, যতদিন সম্ভব, পরিষেবা দিই। এখন আমার সময় এসেছে সরে দাঁড়ানোর। এটা ভাববেন না যে নির্বাচনে জয়ী হতে পারব না বলে আমি সরে দাঁড়াচ্ছি, কারণ আমার বিশ্বাস আমরা জিতব।

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, তোলপাড় শুরু 

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, তোলপাড় শুরু 
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাসিন্ডা, তোলপাড় শুরু 

২০১৭ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন জাসিন্ডা। ২০২০ সালে নিউজিল্যান্ড লেবার পার্টির জয়ের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। আগামী অক্টোবরেই রয়েছে নির্বাচন। তার আগে জাসিন্ডার ইস্তফা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত