কাজের ফাঁকে খোশমেজাজে, লন্ডনে পৌঁছে ইস্টাগ্রামে ছবি শেয়ার দুই সাংসদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাজের ফাঁকে খোশমেজাজে, লন্ডনে পৌঁছে ইস্টাগ্রামে ছবি শেয়ার দুই সাংসদের। করোনার মধ্যেই একজন আগেই পৌঁছেছেন লন্ডনে। সেখানে গিয়ে বেশ কিছুটা শ্যুটও সেরে নিয়েছেন। আরেক জন সদ্য পৌঁছেছেন শ্যুটের জন্য। তবে দুই বন্ধু একসঙ্গে একজায়গায় হওয়ার পর থেকেই হই-হুল্লোড়।

আরও পড়ুনঃ সব খোলা তাহলে লোকাল ট্রেন কেন নয়? গরিবের কথা ভাবুন! মুখ্যমন্ত্রীকে সুজন।

আড্ডা-মজার মাঝখানে কয়েকটা সেলফি। আর তা ইনস্ট্রাগ্রামে দিতেই ভাইরাল । লন্ডনের এক জায়গায় না হলেও কাছাকাছিই শ্যুটে ব্যস্ত দেশের দুই সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, মিমি চক্রবর্তী। নুসরত গিয়েছেন তাঁর নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’-এর শ্যুটে । মিমি ব্যস্ত ‘বাজি’ ছবির বাকি শ্যুট শেষ করতে।

মিমির ছবির অনেকটাই অতিমারির আগে শ্যুট হয়ে গিয়েছিল লন্ডনে। মিমি যাওয়ার আগে একাই লন্ডনে মজা করছিলেন নুসরত। তবে বন্ধু লন্ডনে আসার পর সঙ্গী জুটেছে। কখনও যুক্তরাজ্যের অনস্লো-তে এক সঙ্গে খাচ্ছেন তাঁরা। কখনও একে অপরকে জড়িয়ে ধরছেন। সেই সমস্ত সেলফি মিমি-নুসরতের ইনস্টাগ্রামে ভাইরাল।

ক্যাপশনে নুসরত লিখেই দিয়েছেন,”কাজের ফাঁকে খোশ মেজাজে! মজা-আড্ডার পাশাপাশি কাজের ব্যাপারেও যথেষ্ট পরিশ্রমী দুই অভিনেত্রীই। মিমিকে চুটিয়ে জিতের সঙ্গে শ্যুট করতেও দেখা গিয়েছে লন্ডনের রাস্তায়। নতুন ছবির নতুন গান ‘আয় না কাছে তোকে রানি করে রেখে দেব বুকের মাঝে’র সঙ্গে নাচের দৃশ্য আপাতত সোশ্যাল মিডিয়ায় হট আর হ্যাপেনিং!

কাজের ফাঁকে খোশমেজাজে, লন্ডনে পৌঁছে ইস্টাগ্রামে ছবি শেয়ার দুই সাংসদের।গোলাপি শর্ট স্কার্ট, নীলচে ডেনিম জ্যাকেটে মিমি যথারীতি গর্জাস লুকে। পাশে সাদা প্যান্ট, সাদা-কালো জ্যাকেট, সাদা ফ্রেমের সানগ্লাস আর বড় চুলে জিৎও রীতিমতো হট । ছবিতে দেখে বোঝা যাচ্ছে বেশ খোশমেজাজেই আছেন এই দুই তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত