ফের বাড়ল অস্বস্তি,দেশে দৈনিক করোনা আক্রান্তের চেয়ে কমল সুস্থতার হার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বাড়ল অস্বস্তি,দেশে দৈনিক করোনা আক্রান্তের চেয়ে কমল সুস্থতার হার ।করোনার পরীক্ষার সংখ্যা বাড়তেই আবার উর্দ্ধগামী সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫,৮৮২ জন এবং করোনা মুক্ত হয়েছেন ৪৪,৮০৭ জন।

আরও পড়ুনঃ‘বিজেপি সরকারের আমলে সিবিআই পানের দোকানে পরিণত হয়েছে’। কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী।

গত ছয় সপ্তাহেরও বেশি সময় পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক সুস্থতার চেয়ে বেশি। তবে গত কয়েক সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা কমলেও তাতেও ব্যহত হয়েছে। বর্তমানে দেশে অ্যাকটিভ বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪,৪৩,৭৯৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড় দাঁড়িয়েছে ৯০,০৪,৩৬৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৮৪,২৮,৪১০ জন। সুস্থতার হার ৯৩.৬০ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বর্তমানে দেশে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১,৩২,১৬২ জন।

ফের বাড়ল অস্বস্তি,দেশে দৈনিক করোনা আক্রান্তের চেয়ে কমল সুস্থতার হার ।মৃত্যুর হার প্রায় ১.৪৭ শতাংশ। করোনা আক্রান্তের পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্র। এরপরই রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত