নজরবন্দি ব্যুরোঃ আইএসএল কবে শুরু হবে তা নিয়ে অপেক্ষায় বসে নেই এটিকে-মোহনবাগান। তারা নিজেদের দল গুছিয়ে নিচ্ছে। এটিকে-মোহনবাগানে জবি জাস্টিনের পর এবার স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়ার সঙ্গে আরও ২ বছরের চুক্তি বাড়ানো হল।
আরও পড়ুনঃ ভারতেই হবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ।


২০১৭-১৮ সালে বেঙ্গালুরু এফসির প্রতিনিধিত্ব করার পরে গার্সিয়া এটিকে-তে ২০১৮-১৯ মরশুমের দ্বিতীয়ার্ধে আইএসএলে ফিরেছিলেন। ৬ ম্যাচে ৩টি গোল করেছিলেন তিনি। উল্লেখ্য যে, গত মরশুমে তৃতীয় শিরোপা অর্জনে এটিকে-কে যথেষ্ট সাহায্য করেছিল গার্সিয়ার পারফরম্যান্স।
এহেন মিডফিল্ডারকে আগামী দু’বছর রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেজদের সঙ্গে খেলতে দেখা যাবে। উল্লেখ্য করোনা পরিস্তিতি কবে ঠিক হয়ে শুরু হবে আইএসএল তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
কিন্তু দল গোছাতে দেরি করছে না এটিকে-মোহনবাগান। কারণ আইএসএল এ কোন ভাবেই যাতে অন্য দলের থেকে পিছিয়ে থাকতে না হয় সে দিকে চোখ আছে ক্লাব কর্তাদের।









