ভারতেই হবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সব সমস্যার সমাধান হল দুই বোর্ডের প্রতিনিধিদের টেলি বৈঠকে। আজ ভারতীও বোর্ড ও আস্ট্রেলিয়া বদের প্রতিনিধিরা আলোচনা করে ঠিক করে ফেললো আগামী ২০২১ সালে ভারতেই হবে টি- ২০ বিশ্বকাপ।

আরও পড়ুনঃ ১০০ টি টেস্ট পিছু পজিটিভ সাড়ে ৮ জন। রাজ্যে লাগামহীন করোনা ভাইরাস।

২০২০ সালের ১৮ অক্টোবর থেকে যে টি ২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়া তে হওয়ার কথা ছিল , তা করোনা অতিমারীর কারণে পিছিয়ে দিতে বাধ্য হলো । সূচি অনুসারে ২১ সালের ভারতেই বিশ্বকাপ হওয়ার কথা। সেটি আগামী বছর ভারতেই হবে এবং ২০২২ সালে হবে অস্ট্রেলিয়া তে।

উল্লেখ্য ২০২৩ সালে ভারতের মাঠিতেই সংগঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ (৫০ ওভারের )। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও চাইছিল আগামী বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। এদিকে,

পরের বছর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্য়ান্ডে হওয়ার কথা ছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা এক বছর পিছিয়ে নিউজিল্য়ান্ডেই শুরু হবে ছয় ফেব্রুয়ারি। চলবে সাত মার্চ পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত