নজরবন্দি ব্যুরো: অপেক্ষার অবসান ঘটিয়ে, চাঁদে যাওয়ার পথে সাফল্য না পেলেও গোটা পৃথিবীর বিজ্ঞানীদের বাহবা কুড়িয়েছে ইসরো। তাদের প্রযুক্তি কম খরচে উন্নত যন্ত্র তৈরির মতো সাফল্য তারা লাভ করেছে। চাঁদে এখনও না পৌঁছাতে পারলেও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একের পর এক সাফল্য লাভ করছে তারা। সেই মুকুট এ যুক্ত হল নতুন পালক।
আরও পড়ুনঃ বাদুরিয়া-র কংগ্রেস বিধায়ক সহ একঝাঁক ব্যাক্তিত্ব যোগ দিলেন তৃণমূলে!


মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরাে)-র নতুন মহাকাশযান ‘অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০১। এছাড়াও আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে।শনিবার বিকেল ৩.১২ মিনিট নাগাদ (পূর্ববর্তী নির্ধারিত সময় ছিল ৩.০২ মিনিট) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পােলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল্’ (পিএসএলভি)-সি৪৯-এর পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ইওএস-০১ এবং আরও ৯টি উপগ্রহ।
প্রসঙ্গত, শ্রীহরিকোটা থেকে এটি ৭৬তম মহাকাশযান উৎেক্ষপণ।ইসরাে সূত্রের খবর, ‘অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১ উপগ্রহটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা।যা অনেক উপর থেকেও নিখুঁত ছবি তুলতে সক্ষম।
অপেক্ষার অবসান ঘটিয়ে, আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষিক্ষেত্রের জন্য যা খুবই সহায়ক হবে। ৯টি বিদেশি উপগ্রহগুলি মূলত বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই উপগ্রহ ভারতের মহাকাশ গবেষণা আরো মজবুত করবে বলে মনে করছেন বিজ্ঞানী মহল।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



