বাদুরিয়া-র কংগ্রেস বিধায়ক সহ একঝাঁক ব্যাক্তিত্ব যোগ দিলেন তৃণমূলে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃবাদুরিয়া-র কংগ্রেস বিধায়ক সহ একঝাঁক ব্যাক্তিত্ব যোগ দিলেন তৃণমূলে! ২০২১ সালের বিধানসভা নির্বাচন আসন্ন। শক্তি বৃদ্ধির প্রতিযোগীতা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই। রাজ্যে এসে ভোটের ডঙ্কা বাজিয়ে গিয়েছেন বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ। চুপ করে বসে নেই রাজ্যের শাসক দল তৃণমূল-ও। চলছে জোরকদমে নির্বাচনের প্রস্তুতি। তখন অমিত শাহ ফিরে যাওয়ার পরেই একঝাঁক ব্যাক্তিত্ব কে দলে যোগদান করিয়ে চমক দিল তৃণমূল।

শারীরিক পরিস্থিতির উন্নতি সামান্য হলেও এখনও পুরোপুরি সুস্থ নন সৌমিত্র।

আজ তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়, বাইপাসের ধারে তৃণমূল ভবনে যোগ দান করেন নাগরিক সমাজের একঝাঁক বিশিষ্ঠ ব্যাক্তিত্ব। এদিন তৃণমূলে যোগদান করেছেন কংগ্রেস বিধায়ক, কাজী আব্দুল রহিম। তিনি যোগদান করার পর বলেন, বাংলার শান্তি, সাম্প্রদায়িক সম্পৃতি, সংস্কৃতি এবং অবিচ্ছিন্নতাকে ধরে রাখতে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোন পথ নেই। তাই সব কিছু ছেড়ে মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরা ছাড়া আর কোন উপায় আছে বলে আমার মনে হয় না।

বিজেপি-কে আটকাতেই হবে। বাংলাকে বাঁচাতেই হবে, বলেন কাজী আব্দুল রহিম। এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী। যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুরমন্ত্রী তথা কলকাতা পুরোসভার প্রশাসক ফিরহাদ হাকিম। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অধ্যাপক তথা তৃণমূল মুখপত্র ওমপ্রকাশ মিশ্র।

বাদুরিয়া-র কংগ্রেস বিধায়ক সহ একঝাঁক ব্যাক্তিত্ব যোগ দিলেন তৃণমূলে! তবে শুধু রাজনৈতিক ব্যাক্তিত্বই নয়। এদিন তৃণমূলে যোগদেন নাগরিক সমাজের একাধিক ব্যাক্তিত্ব। যাদের মধ্যে ছিলেন দেবকুমার বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ আধিকারিক তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। তিনি বলেন, বিজেপি তে যোগ দিয়ে ভুল করেছিলাম। বিজেপি কাজ করিয়ে নেয় তারপর আর চিনতে পারেনা। তাঁর দাবি ৫৪ জন প্রাক্তন পুলিশ কর্তা-কে তিনি বিজেপি-তে যোগদান করিয়েছিলেন। যারা সবাই ধিরে ধিরে বিজেপি থেকে বেরিয়ে আসছেন।

এছাড়াও এদিন যোগদেন দীপঙ্কর চক্রবর্তী, প্রাক্তন ডেপুটি কমিশনার অব পুলিশ। দীপক দাস, প্রাক্তন অ্যাসিট্যান্ট কমিশনার অব পুলিশ ছিলেন। অর্ধেন্দু পাত্র, প্রাক্তন পুলিশ কর্তা। এছাড়াও ডক্টর মাজিবুল রহমান, মালদা কলেজের অধ্যাপক। ডক্টর রাকেশ দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বিভাগের প্রধান, ঈশ্বর চন্দ্র চৌধুরী, পার্থ চক্রবর্তীর মত বিশিষ্ঠ রা তৃণমূলে যোগদান করেন।

পার্থ চট্টোপাধ্যায় যোগদান পর্বের শুরুতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সবার অনুপ্রেরনা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প সাধ্যের মধ্যে আমফান এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন তা নজিরবিহীন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত