শারীরিক পরিস্থিতির উন্নতি সামান্য হলেও এখনও পুরোপুরি সুস্থ নন সৌমিত্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : এখনও পুরোপুরি সংকট না কাটলেও, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতেই একটি মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানালেন, চিকিৎসক অরিন্দম কর। বর্ষীয়াণ এই অভিনেতার শ্বাসনালীতে ট্রাকিওস্টোমি করা হবে কি না সেই সিদ্ধান্তও নেওয়া হবে দুই থেকে একদিনের মধ্যে। আর সমস্ত কিছু ঠিক থাকলে তবেই খুব শীঘ্রই অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ বন্ধ করা হবে।

আরও পড়ুনঃ গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড় মিলিন্দ সোমনের! FIR দায়ের হলো তাঁর বিরুদ্ধে।

শারীরিক পরিস্থিতির উন্নতি সামান্য হলেও এখনও পুরোপুরি সুস্থ নন সৌমিত্র। তবে এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও, ভেন্টিলেশন থেকে তাঁকে বার করা সম্ভব নয়। মাঝে মাঝেই কমছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা। আর তাতেই চিন্তা বাড়ছিল চিকিৎসকদের। আপাতত হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিক মাত্রার তুলনায় অনেকটাই কম। ফলে মাঝে মধ্যেই রক্ত দিতে হচ্ছে তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর রক্তে স্বাভাবিক রয়েছে প্লেটলেটের সংখ্যাও। যদিও এতে শারীরিক উন্নতি বলেও নারাজ চিকিৎসক। শুক্রবার রাতেই পাওয়া খবর অনুযায়ী, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালীতে বায়ুচলাচল স্বাভাবিক রাখতেই ট্রাকিওস্টোমি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। প্রসঙ্গত, এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় করেনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

শারীরিক পরিস্থিতির উন্নতি সামান্য হলেও এখনও পুরোপুরি সুস্থ নন সৌমিত্রকরোনাকে জয় করলেও একাধিক অসুস্থতা থাকায় দোসর হয় কোভিড এনসেফ্যালোপ্যাথি। করোনা ভাইরাসকে কয়েকদিনের মধ্যেই তিনি কাবু করতে সক্ষম হন, তবে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অন্যান্য শারীরিক সমস্যা। ফলে আংশিক ভেন্টিলেশন থেকে তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে দিতে হয়। তাঁর চিকিৎসায় তৈরি হয় মেডিক্যাল বোর্ড। সবমিলিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন সৌমিত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর