গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড় মিলিন্দ সোমনের! FIR দায়ের হলো তাঁর বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড় মিলিন্দ সোমনের! অভিনেতা তথা মডেল মিলিন্দ সোমনের গত ৪ নভেম্বর জন্মদিন ছিল ৷ জন্মদিনের দিনে গোয়ার একটি সমুদ্র সৈকতে নিজের নগ্ন অবস্থায় দৌড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন এই মডেল অভিনেতা।

আরও পড়ুনঃ সৌরভ না শুভেন্দু? কে হবে বিজেপির বাংলার মুখ? ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী

এবার বিপাকে মিলিন্দ সোমান। নিজের ৫৫তম জন্মদিনে গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়ে৷ অভিনেতা-মডেলের বিরুদ্ধে অশ্লীলতার দায়ে এফআইআর দায়ের করেছে গোয়া পুলিশ৷ গোয়ার বিচে নিজের নগ্ন দৌড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন মিলিন্দ সোমন৷ এর পরই শুরু হয় বিতর্ক৷

একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী,দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজ কুমার সিং অভিনেতা-মডেলের বিরুদ্ধে এফআইআর-এর কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, সোমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশ্লীলতা) ধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের কয়েকটি অনুচ্ছেদে মামলা করেছে পুলিশ৷গত ৪ নভেম্বর গোয়ার একটি বিচে নিজের নগ্ন অবস্থায় দৌড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন অভিনেতা- মডেল৷ যদিও মিলিন্দ সোমন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে মুখ খোলেননি৷

প্রসঙ্গত উল্লেখ্য,কিছুদিন আগেই গোয়ার একটি সৈকতে একই ভাবে নগ্ন হয়ে ভিডিও শ্যুট করে বিতর্কে জড়ান অভিনেত্রী পুনম পান্ডে৷ অশ্লীলতার দায়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ যদিও আদালতে জামিন পেয়েছেন পুনম৷ জামিন দিতে গিয়ে বিচারক মন্তব্য করেন,”সব নগ্নতাই অশ্লীলতা নয়”৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত