নজরবন্দি ব্যুরোঃ একসঙ্গে কক্ষপথে স্থাপিত ৭টি উপগ্রহ, ফের নজির গড়ল ইসরো। এক সঙ্গে সাতটি ‘স্যাটেলাইট’ কক্ষপথে স্থাপন ইসরোর। আজ সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে সিঙ্গাপুরের সাতটি রকেট নিয়ে রওনা দেয় ইসরোর পিএসএলভি-সি৫৬ (PSLV-C56) রকেটটি।
আরও পড়ুনঃ কেমন আছেন বুদ্ধ বাবু? আজ সকালের লাস্ট আপডেট
রবিবার সকাল সাড়ে ৬টায় তামিলনাড়ুর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষিপ্ত হয়েছে। সেই রকেটে ৭টি স্যাটেলাইট রয়েছে। এটা ইসরোর ৪৩১তম বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ।

এই উৎক্ষেপণের প্রধান স্যাটেলাইট DS-SAR। এছাড়াও রয়েছে আরও ৬টি স্যাটেলাইট। সেগুলি মাইক্রো বা ন্যানো স্যাটেলাইট। চলতি মাসেই বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পর, এখন PSLV-C56 উৎক্ষেপণ এক মাসের মধ্যে ISRO-এর আরেকটি বড় সাফল্য।
ফের নজির গড়ল ইসরো, ৭ স্যাটেলাইট কক্ষপথে স্থাপিত

এর আগে ১৪ জুলাই, ISRO সফলভাবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM-3 লঞ্চ ভেহিকেল কক্ষপথে স্থাপন করেছিল।








