Ishan Kishan: মাথায় গুরুতর চোট, হাসপাতালে ভর্তি আইপিএলের দামী ক্রিকেটার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ চোট পান ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। দ্রুত কাংরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, মাথায় গুরুতর চোট ঈশানের। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে গতকালই তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত জেনারেল ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ WB Municipal Election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী, পুরভোটেও অশান্তির আবহ

চিকিৎসক ডঃ শুভম জানিয়েছেন, আমি খবর পাই একজন ভারতীয় ক্রিকেটার মাথায় চোট পেয়েছেন। তাঁকে হাসপাতালে আনা হয়েছে। এই মুহুর্তে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি। আপাতত জেনারেল ওয়ার্ডেই তাঁকে রাখা হয়েছে।

Image

একইসঙ্গে এদিন চোট পান শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। হাসপাতাল সূত্রে খবর, বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। এই মুহুর্তে তিনিও হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরও চিকিৎসা চলছে। তবে ঈশানের শারীরিক পরিস্থিতির খবর নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পক্ষ। সেখানে থাকছেন না আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়।

মাথায় গুরুতর চোট, তৃতীয় ম্যাচে থাকছেন না ঈশান 

মাথায় গুরুতর চোট, তৃতীয় ম্যাচে থাকছেন না ঈশান 
মাথায় গুরুতর চোট, তৃতীয় ম্যাচে থাকছেন না ঈশান

শনিবার ধর্মশালার মাঠে বড় রান করতে ব্যর্থ হয়েছেন ঈশান। কিন্তু ম্যাচের নায়ক হয়ে নজর কেড়েছে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সের সঙ্গে এদিন জুটি মিলিয়ে নজির গড়েছেন আরও এক তরুণ তুর্কি সঞ্জু স্যামসন। শেষের দিকে রবীন্দ্র জাডেজার ঝড়ো ব্যাটিং খুব সহজেই ভারতের জয় এনে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত