Srabanti Chatterjee: চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী! পাত্র কী জনপ্রিয় অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আচমকা বর-কনের বেশে শ্রাবন্তী ও রবি। চোখে চোখ, হাতে হাত, চোখের দৃষ্টিতে প্রেমের আভাস। কনের সাজে মোহময়ী শ্রাবন্তী! দুজনের রসায়ন চোখে পড়ার মতো। যদিও এই রসায়নকে ছাপিয়ে গিয়েছে ট্রোলিং! হ্যাঁ, শ্রাবন্তীকে কনের সাজে দেখে রে রে করে উঠেছে নেটপাড়া। আসল ঘটনা কী? হটাৎ কী বিয়ে করে বসলেন অভিনেত্রী? রবির সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখে আকাশ থেকে পড়ছেন নেটিজেনরা। কবে হল গোপন প্রেম?

আরও পড়ুনঃGolden Globe Awards: ইতিহাস সৃষ্টি করল ভারতীয় সিনেমা, গোল্ডেন গ্লোব পুরষ্কারে ভূষিত #RRRMovie

আসলে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই মুখোরচক টপিক সোশ্যাল মিডিয়ায়। রোশন সিং-এর সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে কমচর্চা হয়নি। অভিনেত্রীর ডিভোর্স মামলা এখনও আদালতে বিচারাধীন। এর মাঝেই নতুন প্রকাশ্যে এসেছিল শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। তবে কি চতুর্থ বার বিয়ের পিঁড়িতে বসবেন রবি শ’র সঙ্গে? অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মাখাোমাখো সম্পর্কে কী ছেদ পড়ল এমন একাধিক জল্পনা উসকে দিয়েছে এই একটি ছবি।

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী! পাত্র কী জনপ্রিয় অভিনেতা?
চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী! পাত্র কী জনপ্রিয় অভিনেতা?

আসলে সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহা সাজিয়েছেন শ্রাবন্তী ও রবিকে। দু-দিন আগেই এই ফটোশ্যুটেরই একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন রুদ্র সাহা।শ্রাবন্তীকে কনের সাজে দেখে কেউ লিখেছে, ‘আবার বিয়ে করল নাকি?’ তো কারুর মুখে শোনা গেল, ‘এটা কত নম্বর বিয়ে দিদি? একজন আবার লেখেন, ‘ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে এনার, অথচ বিয়ের শখ কিছুতেই যাচ্ছে না’। অপর একজন লিখেছিলেন, ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে’?

srabanti ravi

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী! পাত্র কী জনপ্রিয় অভিনেতা?

Srabanti Chatterjee latest hot and sexy stills Srabanti Chatterjee exposing hot photos gallery 80070

একাধিকবার বিয়ের মুখোরোচক টপিকেই চোখ রয়েছে নেট দুনিয়ার? কাকে পরবর্তী জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন অভিনেত্রী শ্রাবন্তী? এসব থকে বিরতি নিয়ে নতুন বছরে শ্রাবন্তীর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। চলতি মাসেই মুক্তি পাবে শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে প্রসেনজিৎ-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত