নজরবন্দি ব্যুরো: ওষুধ প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে গায়েব সব উপসর্গ। তবে কি মিলল করোনার মহৌষধ? তবে কি মিলে গেল করোনার মহাঔষধ। ওষুধের নাম “মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল”। চাপ প্রয়োগের ফলে ২৪ ঘণ্টার মধ্যে করোনার যাবতীয় উপসর্গ উধাও। হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালে ৪০ জন করোনা রোগীর উপর প্রয়োগ করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল।
আরও পড়ুনঃ এবারও হজযাত্রায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি আরব সরকার।


রাতারাতি ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন সকলে। জ্বর, সর্দিকাশির মতো সাধারণ উপসর্গ গায়েব হয়ে যায়। এমনকি আরটি-পিসিআর টেস্টেও করোনাভাইরাসের উপস্থিতি মেলে না। এই বিষয় নিয়ে হাসপাতালের অধ্যক্ষ ডঃ নাগেশ্বর রেড্ডি বলেন, “আমেরিকায় গবেষণায় দেখা গিয়েছে, অ্যান্টিবডি ককটেল ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে প্রথম খোঁজ মেলা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তবে ভারতে প্রথম খোঁজ মেলা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ককটেল কার্যকরী কিনা, তা কেউ পরীক্ষা করে দেখেনি, আমরা সেই পরীক্ষাই করছি। আগামী সপ্তাহে এই ৪০ জন রোগীকে ফের পরীক্ষা করা হবে। প্রায় ১০০ শতাংশ কেসেই আরটি-পিসিআর টেস্টে আর করোনাভাইরাসের উপস্থিতি মেলেনা।”
ওষুধ প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে গায়েব সব উপসর্গ। তবে কি মিলল করোনার মহৌষধ? স্বল্প ও মাঝারি মানের উপসর্গ নিয়ে যে সমস্ত রোগী হসপিটালে ভর্তি হন তাদেরকে তিন চারদিনের মধ্যেই এই এন্টিবডি প্রয়োগ করা হয়। কিন্তু এই ওষুধের দাম কত? ভারতীয় টাকাতে এই ওষুধের দাম প্রায় ৭০ হাজার টাকা। দাম একটু বেশি হলেও শোনা যাচ্ছে অনেক রোগী স্বেচ্ছায় এই ওষুধ প্রয়োগ করছেন বলেই জানা গিয়েছে।







