নজরবন্দি ব্যুরো: এবারও হজযাত্রায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি আরব সরকার।বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারী। আর এই মহামারীর জেরেই ফের গতবারের মতো এ বছরও হজ যাত্রা নিষিদ্ধ করা হলো বিশ্বের যেকোনো বিদেশিদের।
আরও পড়ুনঃ যোগ্য হাতেই দলের রাশ, শুভেন্দুর চ্যালেঞ্জ উড়িয়ে বিজেপির ‘মুকুল’ ঝরালেন অভিষেক!


সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছর হজে অংশগ্রহণ করতে পারবেন না কোন বিদেশী। এবার হজে উপস্থিত থাকবেন দেশের ৬০ হাজার মানুষ।বাইরের কাউকেই এই মুহূর্তে সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না।
এবারও হজযাত্রায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি আরব সরকার। হজের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু নির্দেশিকা সেটা সেই দেশের মানুষের জন্য বলবৎ হবে যেমন সৌদি আরবের ৬৫ বছরের নিচের মানুষজনই একমাত্র হজে যেতে পারবেন। এবং ছাড়াই হজে যাবেন তাদের অবশ্যই করণা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।







