অবশেষে কাটতে চলেছে আইপিএল জট, টুর্নামেন্ট হতে চলেছে দুবাইতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে শুক্রবার ছবিটা অনেকটাই পরিষ্কার হল আইপিএল নিয়ে। এদিন বিসিসিআইয়ের বৈঠকে ঠিক হয়, আইসিসি চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিলে অক্টোবর-নভেম্বরেই বসবে আইপিএলের আসর। তবে ভারতে নয়। ফের বিদেশের মাটিতে হবে টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ কোয়েস জাল কেটে এবার নতুন বিনিয়োগ সংস্থা পেতে চলেছে লাল-হলুদ

দেশে যা করোনা পরিস্থিতি তাতে করে দেশ এই টুর্নামেন্ট করা সম্ভব নয়। সেই কারণে ২০২০ আইপিএলের আসর বসতে চলেছে দুবাইতে। আইপিএল ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস নামক অতিমহামারীর কারণে বিসিসিআই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। তবে সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এক সাক্ষাত্‍কারে জানান, আইপিএল আয়োজন করাই বোর্ডের অগ্রাধিকার।

করোনার কারণে আইপিএল না-হলে ৪০০০ কোটি টাকা লোকসান হবে। টি-২০ বিশ্বকাপের অনিশ্চয়তার মধ্যেই সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই।দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলাগুলি হতে পারে। এখানে আইসিসি-র অ্যাকাডেমিও রয়েছে।

দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়ে দিলেন, তারা আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি রাখছে। গলফ নিউজ-কে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘স্টেডিয়ামে ন’টা পিচ রয়েছে। অল্প সময়ের মধ্যে যা অনেক ম্যাচ আয়োজন করতে পারা যাবে। পিচ যাতে ঠিক থাকে, সেইজন্য আপাতত আর কোনও ম্যাচ এখানে খেলা হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত