কোয়েস জাল কেটে এবার নতুন বিনিয়োগ সংস্থা পেতে চলেছে লাল-হলুদ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে স্বস্তি। দীর্ঘ টানাপোড়েনের পর কোয়েস এর কাছ থেকে স্পোর্টিং রাইটস ফিরে পেল লাল হলুদ। সরকারিভাবে সম্পর্ক ছিন্ন হল বিনিয়োগকারী সংস্থা কোয়েস এর সঙ্গে। গত মরশুমের মাঝপথেই কোয়েস জানিয়ে দিয়েছিল যে ৩১ মে-র পর সম্পর্ক ছিন্ন করবে তারা। কিন্তু গত মরশুম শেষ হবার পরও প্রায় দু মাস হতে চললেও কিছুতেই ডেডলক কাটছিল না।

আরও পড়ুনঃ অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠিয়ে কিভাবে ঠকাচ্ছে CESC? দেখুন হিসেব।

ইস্টবেঙ্গলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল ক্লাব লাইসেন্সিং এর সময়সীমা। এই পরিস্থিতিতে বেশ কয়েক কোটি টাকা আর্থিক ক্ষতি মেনে নিয়েও কোয়েস এর পাঠানো চুক্তির খসড়া কাগজে শুক্রবার বিকেলেই সই করে দেন ইস্টবেঙ্গল কর্তারা।  আর তার সাথে শেষ হয় সমস্ত সম্পর্ক। কিন্তু এবার নতুন বিনিয়োগ বা স্পন্সর কে হবে এই শতবর্ষে পা দেওয়া ক্লাবটির? সুত্রের খবর বিনিয়োগেরও ফয়সালা করে ফেলতে চলেছে লাল-হলুদ।

 সিঙ্গাপুর নিবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় জানিয়েছেন, ইস্টবেঙ্গলে বিনিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তাঁর তরফে তাঁর আইনজীবীরা সমস্ত দিকটা দেখছেন। কোয়েসের থেকে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস পাওয়া বা নতুন প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরির বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই শিল্পপতি। তবে কত শতাংশ শেয়ার তাঁর সংস্থা ইউএসইএল-এর থাকবে তা খোলসা করেননি প্রসূনবাবু।

তিনি শুধু ওই সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার তথা নিতু তাঁকে প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তাতে রাজি হয়ে যান।প্রসঙ্গত প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক দেড় দশকের বেশি সময় ধরে। ২০০৩ সালে আশিয়ান কাপের সময়ে জাকার্তায় সারাক্ষণ ইস্টবেঙ্গল টিমের সঙ্গে ছিলেন এই শিল্পপতি। নিজের হোটেলে রাখা থেকে বিভুঁইয়ে ওকোরো, ডগলাস, বাইচুং, মুসাদের যাবতীয় আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই ফের ইস্টবেঙ্গলের যুক্ত হতে চলেছেন এই শিল্পপতি। তবে অবশ্যই আইনি জটিলতা কাটলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর