আইপিএল এ অভিষেক বাংলার শাহবাজ এর, আজ মারকাটারি লড়াইয়ে মুখোমুখি দুই রয়্যাল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএল এ অভিষেক বাংলার শাহবাজ এর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শনিবার লিগে প্রথম বার নামছেন তিনি। আরসিবি অধিনায়ক বিরাট কোহালির মতে তিনি আকর্ষণীয় প্রতিভা। দেখার কোহালির আস্থার মর্যাদা এই বাঁ-হাতি স্পিনার কতটা রাখতে পারেন।টস জিতে ব্যাটিং নিল রাজস্থান রয়্যালস।

আরও পড়ুনঃ নিজের বায়োপিক ঘিরে বিতর্কের মাঝেই, সমালোচকদের দিকে প্রশ্ন ছুড়লেন মুরলিধরন।

অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন, বড় স্কোর খাড়া করাই তাদের লক্ষ্য। রাজস্থান দলে কোনও পরিবর্তন হয়নি। তবে ব্যাঙ্গালোর দলে দুটো পরিবর্তন হয়েছে। খেলছেন না মহম্মদ সিরাজ ও শিবম দুবে। পরিবর্তে এসেছেন গুরকিরাত সিংহ ও শাহবাজ।আজ আইপিএলের পঞ্চম ডাবল হেডার ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান ও ব্যাঙ্গালোর। এই আইপিএলে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে রাজস্থান বনাম ব্যাঙ্গালোর, প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়লাভ করেছিল।

আগে মাত্র তিনটি ম্যাচে জয়ী হয়েছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে বিরাটের দল আগে মোট পাঁচটি ম্যাচে জয়ী হয়েছে। আগে একটি ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয়ী হয়েছিল ব্যাঙ্গালোর। সেই ম্যাচে ৮ উইকেটে জয়ী হয় বিরাটের দল। তাই এখন অনেকটাই আত্মবিশ্বাসী তারা।তবে দুই দলই আজ নিজেদের প্রমান করতে মরিয়া হয়ে লড়াই করবে।আজকের ম্যাচে আগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোর।

আইপিএল এ অভিষেক বাংলার শাহবাজ এর, অন্যদিকে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা রাজস্থানের কাছে আজকের ম্যাচ প্রতিশোধের ম্যাচ এবং সাথে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটি দুপুর ৩.৩০ থেকে অনুষ্ঠিত হবে।দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। দুই রয়্যাল যুদ্ধে এখন দেখার বিরাট না স্মিথ কে জয়ী হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর