সাহারা ইন্ডিয়ায় লগ্নিকারীদের জন্য সুখবর, ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন তাঁরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাহারা রিফান্ড পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পোর্টালের মাধ্যমে সাহারা ইন্ডিয়ার চারটি কো-অপারেটিভ সোসাইটির বৈধ লগ্নিকারীরা অবশেষে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর তাঁরা টাকা ফেরত পাবেন।

আরও পড়ুনঃ জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারে ক্যানসার, সংস্থাকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ আদালতের

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিস (সিআরসিএস)- সাহারা রিফান্ড পোর্টাল’-এ আবেদন করার ৪৫ দিনের মধ্যে লগ্নিকারীরা টাকা ফেরত পেয়ে যাবেন। সাহারা গোষ্ঠীভুক্ত দু’টি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা রাখার ঘটনা ঘিরে বিতর্ক শুরু প্রায় দশ বছর আগে।

9 11

বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সাহারা গোষ্ঠীকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে লগ্নিকারীদের অর্থ ফেরত দেওয়ার জন‌্য। কিন্তু সাহারা গোষ্ঠী তা ফেরাতে পারেনি। যার জেরে গ্রেপ্তার হতে হয় সাহারা কর্তা সুব্রত রায়কে । তিন বছরেরও বেশি সময় বিচারাধীন বন্দি থাকার পর জামিন পান সাহারা কর্তা।

সাহারা ইন্ডিয়ায় লগ্নিকারীদের জন্য সুখবর, ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন তাঁরা

7 12

জামিন পাওয়ার যুক্তি হিসাবে সুব্রত রায়ের আইনজীবী যা বারবার বলেছিলেন, তা হল সংস্থা যে সমস্ত সম্পত্তি বিক্রি করতে পারলে লগ্নিকারীদের অর্থ ফেরানো যাবে তার জন‌্যই সাহারা কর্তাকে জামিন দেওয়া প্রয়োজন। কিন্তু জামিন পাওয়ার পরেও এতদিনে তা ফেরানোর পথ করতে পারেননি সুব্রত রায়। শেষ পর্যন্ত সাহারার কাছে জমা থাকা অর্থ ফেরত পাবেন লগ্নিকারীরা।

8 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর