জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারে ক্যানসার, সংস্থাকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুগের পর যুগ ধরে ভারত তো বটেই সারা পৃথিবীতেই শিশুদের যে পাউডার মাখানো হয়, তা জনসন অ্যান্ড জনসন। কোনও বাড়িতে সদ্যজাত কাউকে দেখতে গেলেও অতিথিরা এই পাউডার-সহ অন্যান্য জিনিসের গিফ্ট প্যাক নিয়ে যান। এতটাই ভরসার এর উপরে। কিন্তু সেই ভরসায় অনেক দিন ধরেই ফাটল ধরছিল।

আরও পড়ুনঃ কমনওয়েলথ থেকে সরে গিয়েছে অস্ট্রেলিয়া, এবার আসরে ভারত, দায়িত্ব নিতে আগ্রহী আহমেদাবাদ

এবং এবার সেই ফাটল বড় বড় হতে বিশ্বাসটিই মিলিয়ে গেল। বেবি পাউডার। কয়েক বছর ধরেই বিতর্ক অব্যাহত যাকে ঘিরে। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে। এমন দাবি ঘিরেই চলছে বিতর্ক।

জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারে ক্যানসার, সংস্থাকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ আদালতের
জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারে ক্যানসার, সংস্থাকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ আদালতের

এই পরিস্থিতিতে এবার ক্যালিফোর্নিয়ার এক আদালত সংস্থাকে নির্দেশ দিল এক ব্যক্তিকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যা ভারতীয় মুদ্রায় ১৫৪ কোটি টাকারও বেশি। ওই ব্যক্তির দাবি, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারের সংস্পর্শেই তিনি ক্যানসার আক্রান্ত হয়েছেন।

6 10

গত বছর ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা দায়ের করেন ইমোরি হার্নান্ডেজ ভালাদেজ নামের এক ব্যক্তি। ২৪ বছরের ভালাদেজের অভিযোগ, তাঁর শরীরে মেসোথেলিওমা নামের ভয়ংকর ক্যানসার বাসা বেঁধেছে ছোটবেলায় জনসন অ্যান্ড জনসনের পাউডার মাখার ফলে। অবশেষে এই রায় দিল আদালত।

জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারে ক্যানসার, সংস্থাকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ আদালতের

5 11

তবে আদালত পাউডার সংস্থাকে জরিমানা করলেও অন্য কোনও সাজা শোনায়নি। উল্লেখ্য ১৮৯৪ সাল থেকে এই বেবি পাউডার বিক্রি হয়ে আসছে। দীর্ঘ সময় মানুষের অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এই পাউডার। কিন্তু ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়ের হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর