সুদীপ্ত সেনের চিঠি উদ্দেশ্য প্রণোদিত! তদন্ত চেয়ে CBI-কে চিঠি শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুদীপ্ত সেনের চিঠি উদ্দেশ্য প্রণোদিত! তদন্ত চেয়ে CBI-কে চিঠি শুভেন্দুর। জেলে বন্দি সুদীপ্ত সেন। তাঁর লেখা চিঠির তদন্ত চেয়ে সিবিআই ডিরেক্টরকে এবার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। উলটে অভিযোগ করলেন সারদা চিটফান্ড কর্তা, সুদীপ্ত সেনের ওই চিঠি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। তাই তা যেন ভালোভাবে খতিয়ে দেখা হয় বলে চিঠিতে আবেদন করেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ লাখো শুভাকাঙ্খীকে স্বস্তি দিয়ে সুস্থতার পথে বুদ্ধদেব!

সুদীপ্ত সেনের চিঠি উদ্দেশ্য প্রণোদিত? উল্লেখ্য, সারদা চিটফান্ড কর্তা, সুদীপ্ত সেনের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখা হয়েছিল। চিঠিতে সারদা কর্তা লিখেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী তাঁর কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁর কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছেন, সিপিআইএম নেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী নিয়েছেন ৯ কোটি টাকা!

পাশাপাশি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে তিনি দিয়েছেন ৬ কোটি টাকা। চিঠিতে মুকুল রায়ের প্রসঙ্গ উল্লেখ করে সুদীপ্ত জানিয়েছেন, মুকুল কে ঠিক কত টাকা দিয়েছেন তাঁর হিসেব নেই। তবে মুকুল নিয়েছেন সবার থেকে বেশি। সুদীপ্ত সেনের সই করা ১ ডিসেম্বরের চিঠিতে দাবি করা হয়েছে, “সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি আমার কাছ থেকে প্রচুর আর্থিক সুবিধা নিয়েছেন।

তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই এবং রাজ্য পুলিশকে অনুরোধ করেছি।” তিনি আক্ষেপ ব্যাক্ত করে এক যায়গায় লিখেছেন, “যাঁরা আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেছেন, তাঁরাই এখন বিজেপি-তে গিয়ে যোগ দিচ্ছেন দেখে কষ্ট হয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন