লাখো শুভাকাঙ্খীকে স্বস্তি দিয়ে সুস্থতার পথে বুদ্ধদেব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাখো শুভাকাঙ্খীকে স্বস্তি দিয়ে সুস্থতার পথে বুদ্ধদেব! আগের থেকে অনেকটাই সুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। আবার আগের মতোই তাঁর ফুসফুস কাজ করছে। মেকানিকাল ভেন্টিলেটর থেকে তাঁকে বের করা হয়েছে। আপাতত তাঁকে নন ইভাসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

আরো পড়ুনঃ ফের দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল কৃষক সংগঠনগুলি।

লাখো শুভাকাঙ্খীকে স্বস্তি দিয়ে সুস্থতার পথে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভেন্টিলেটর থেকে বের করার পর বুদ্ধবাবু তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনার সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে ইশারায় কথা বলেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী। এমনকি জ্ঞান ফিরতেই তপনবাবুর খোঁজও করেন তিনি। তপনবাবু অসুস্থ বুদ্ধদেব বাবুকে দেখাশুনো করতেন।

প্রসঙ্গত, নন ইভাসিভ ভেন্টিলেশন ক্ষেত্রে যেভাবে কৃত্রিম ভাবে অক্সিজেন পাঠানো হয়, নন ইভাসিভ ভেন্টিলেশনে তেমনটা নয়। এক্ষেত্রে একটি ফেস মাস্ক বা নোসাল মাস্ক বা হেলমেটের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করা হয়। চিকিৎসাকেরা জানিয়েছেন, শরীরের জোর পুণরায় ফিরে পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

ক্লিনিকালও ভাল রয়েছেন তিনি। পাশাপাশি সচেতন ও সজাগ রয়েছেন। জানা গেছে, দুপুর দেড়টায় তাঁর ব্লাড অ্যানালিসিস করা হয়। সেই রিপোর্ট সন্তোষজনক। এছেড়াও তাঁর রক্তচাপ, নারীর স্পন্দন এবং অক্সিজেন স্যচুরেশন এখন স্বাভাবিক রয়েছে। তাঁকে এখন ফ্লইড ছাড়াও তাঁকে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন