নজরবন্দি ব্যুরোঃ ঝক্কি কমাতে টোকেনের বিকল্প আনল মেট্রো কর্তৃপক্ষের। টোকেনের পরিবর্তে কিউআর কোডের ব্যবহার চালু করল কলকাতা মেট্রো রেলওয়ে বিভাগ। শনিবার থেকে চালু হলেও সোমবার থেকে এই নতুন প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন মেট্রো যাত্রীরা।
আরও পড়ুনঃ Kolkata Metro: বড় দিনে বড় উপহার মেট্রোর, এবার সেক্টর ফাইভ টু শিয়ালদা


কীভাবে করবেন? প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন। আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর বুক কিউআর টিকিটে গিয়ে যে স্টেশন থেকে যে স্টেশনে যেতে চান তা সিলেক্ট করুন। টিকিটের মূল্য পে করবেন অনলাইন মাধ্যমে। দাম মিটলেই আপনার ফোনে তৈরি হবে কিউআর কোড।
মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, ইস্ট ওয়েস্ট বিভাগের সমস্ত স্টেশনেই কিউআর কোডের ব্যবস্থা রয়েছে। উত্তর-দক্ষিণের মধ্যে বরাহনগড় এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এই সুবিধা রয়েছে। বাকি স্টেশনগুলিতে এই প্রক্রিয়া জারি রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া চালু হবে বলে জানা গিয়েছে।
টোকেনের বিকল্প আনল মেট্রো, তুরিতে কামাল



যাত্রার ঠিক ৪৫ মিনিট আগে টিকিট কাটার পরামর্শ রেলওয়ে কর্তৃপক্ষের। এমনকি আপনি ১২ ঘন্টা আগেও টিকিট কাটতে পারবেন। বয়স্কদের টিকিট যাতে অন্য কেউ কাটতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আপাতত একজনের টিকিট কাটার সুবিধা রাখা হয়েছে। আগামী দিনে এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।







