নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলতে শুরু করবে মেট্রো। সূত্রের খবর, কাজ প্রায় শেষের পথেই। এখন কেবল সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষা রয়েছে। ডিসেম্বরের শেষে এই পরিষেবা চালু করে দিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। এটা বলা যেতে পারে বড়দিনে শহরবাসীর কাছে বিশেষ উপহার।
আরও পড়ুনঃ অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফিরতে সমস্যা? পৌঁছে দেবে পুলিশ
বুধবারই শিয়ালদা মেট্রো স্টেশন ও লাইন পরিদর্শনে গিয়েছিলেন মেট্রোর আধিকারিকরা। সিগন্যালিং থেকে শুরু করে সিসিটিভি মনিটারিং, এয়ার কন্ডিশন সিস্টেম, বিদ্যুত্ সরবরাহ-সহ সমস্ত কিছু খতিয়ে দেখছেন আধিকারিকরা। সূ্ত্রের খবর, স্টেশনের যাবতীয় কাজই শেষ হয়ে গিয়েছে। সিআরএসকে শিয়ালদা স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখার কথা বলা হয়েছে। সব কিছু দিক থেকে সবুজ সঙ্কেত মিললেই ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু প্রতিক্ষীত শিয়ালদা স্টেশন চালু হয়ে যাবে।
লকডাউনে কাটিয়ে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়েছিল দু’ভাগে,তাও যাতায়াতের ভরসা ছিল কেবল স্মার্ট কার্ড। যার জেরে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। এদিকে খুলেছে স্কুল কলেজ, অফিস কাছারি সব কিছুই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। মেট্রোর টোকেন ব্যবস্থা চালু হলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। তাই জনসাধারণের কথা মাথায় রেখে মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে চালু হছে মেট্রো টোকেন।
বড় দিনে বড় উপহার মেট্রোর, এবার সেক্টর ফাইভ টু শিয়ালদা

ট্রেন বা মেট্রো পরিষেবা সাধারণ হয়েছে, তাতে সাধারণের জীবন যাত্রা কিছুটা স্থিতিস্থিল হলেও করোনা যেন কোনোভাবেই স্থিতিস্থিল হচ্ছে না। তা নিয়ে চিন্তিত বিশ্ববাসী, দিন যতই এগোচ্ছে করোনা নিয়ে ভাবনা ততই বাড়ছে।



