নজরবন্দি ব্যুরোঃ কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তারপরেই রয়েছে বড়দিন ও বর্ষবরনের রাত, যা নিয়ে উৎসবে মেতে উঠবে গোটা দেশ। সেইসময় বাড়িতে আত্মীয় ও বন্ধুবান্ধবের পাশাপাশি নাইট ক্লাব ও পাব গুলিতে ও সেইসময় ভিড় থাকে দেখবার মত। আর সেখানে অন্যান্য খাবারের পাশাপাশি মদ্যপান ও করেন অনেকে। কিন্তু অতিরিক্ত মদ্যপানেই এবার ঘটে যায় বিপত্তি। তাই এবার নয়া পরিকল্পনা পুলিশের।
আরও পড়ুনঃ KMC 2021: পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালকে তথ্য দিলেন নির্বাচন কমিশনার।
জানা গিয়েছে, এবার থেকে উৎসবের রাতে বিভিন্ন নাইট ক্লাব ও পাবে মত্তদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে স্বয়ং পুলিশ। মূলত রাস্তায় দুর্ঘটনা এড়ানোর লক্ষ্য নিয়েি এই নয়া পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশ।
এই প্রসঙ্গে পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, সামনেই যেহেতু বড়দিন ও বর্ষবরনের রাত তাই এই সময় আমরা চাইনা উৎসবে মাতোয়া থাকতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ুক কোন মানুষ। তাই এই পরিস্থিতি তে নাইট ক্লাব ও পাব গুলিতে কেউ অতিরিক্ত মদ্যপান করে ফেললে তাঁকে বাড়ি পাঠানোর দায়িত্ব নেবে পুলিশ কর্মীরা।
বলাবাহুল্য, শিলিগুড়ি পুলিশের এই পরিকল্পনা কে স্বাগত জানিয়েছে সমস্ত বার ও নাইট ক্লাব গুলি। তাঁদের তরফ থেকে জানানো হয়, গ্রাহকরা আমাদের থেকে মদ কিনে খান ঠিকই। কিন্তু আমারা কখনই চাই না তাঁরা অসুস্থ হয়ে পড়ুক। তাই এই নিয়ে বিশেষ কোন পরিকল্পনার সত্যিই খুব দরকার ছিল। এক কথায় পুলিশের এই পরিকল্পনা কে রীতিমতো স্বাধুবাদ জানিয়েছেন সেখানকার বার কর্তৃপক্ষ।
অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফিরতে সমস্যা? রইল সমাধান

সেইমত প্রথমে অতিরিক্ত মদ্যপদের চিহ্নিত করবে বার, নাইট ক্লাব। এরপরেই করা হবে তাঁদের ব্রেথ আনালাইজার পরীক্ষা। তাঁর পরেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যক্তি কে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করা হবে বার গুলির তরফ থেকে। এরপরে কাজ না হলে পুলিশের হাতে তুলে দেবেন কর্তৃপক্ষ। পুলিশ কর্মীরাই তাঁকে ক্যাবে তুলে পৌঁছে দেবে বাড়িতে।



