KMC 2021: পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালকে তথ্য দিলেন নির্বাচন কমিশনার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ১৪৪ টি ওয়ার্ডে নতুন করে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া হবে। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ। শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া। সব মিলিয়ে ছোট লালবাড়ি দখলের লড়াইতে মাঠে নেমে পড়েছে লাল – সবুজ – গেরুয়া সব শিবিরই। তাই সব কিছু নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও তুঙ্গে। সেই প্রস্তুতি কিভাবে চলছে তা জানতে এদিন রাজ্যপাল তলব করেছিলেন নির্বাচন কমিশনার কে।

আরও পড়ুনঃ সুস্থতা ও দীর্ঘজীবনের কামনা, নাড্ডার জন্মদিনে বার্তা দিলীপের

রাজ্যপাল জগদীপ ধনকড়ের তলব পেয়ে এদিন রাজভবনে গিয়ে তাঁর সাথে দেখা করে আসেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি রাজ্যপাল কে যাবতীয় ভোট প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। রাজভবন সূত্রে খবর কলকাতা পুরসভার ভোটে CAPF বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা নিয়েও উভয়ের আলোচনা হয়। বিষয়টি নিইয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

উল্লেখ্য, কিছুদিন আগেই সব পুরসভার ভোট একসাথে চেয়ে নির্বাচন কমিশোনার কে চাপ দিয়েছিলেন রাজ্যপাল। জগদীপ ধনখড় বিশেষ ধারা প্রয়োগ করে সব পুরসভায় এক সাথে নির্বাচন করার পক্ষে জোরাল সওয়াল করেন। তিনি মনে করিয়ে দেন নির্বাচন কমিশন চাইলে ২৪৩ কে ধারা প্রয়োগ করতে পারে। যদিও নির্বাচন কমিশনার সৌরভ দাস বিষয়টি নিয়ে তেমন উৎসাহ দেখাননি।

পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালকে তথ্য দিলেন নির্বাচন কমিশনার

পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালকে তথ্য দিলেন নির্বাচন কমিশনার
পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালকে তথ্য দিলেন নির্বাচন কমিশনার

গত বৈঠকে নির্বাচন কমিশনারকে রাজ্যপাল সাফ জানান, কমিশন যাতে নিরপেক্ষ, স্বাধীন এবং কার্যকর ভূমিকা পালন করে। সব মিলিয়ে পুরভোটের উত্তাপে সরগরম তিলোত্তমার আবহাওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর