নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, উত্তপ্ত কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ড। গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় কলকাতা পৌরসভার ১০৮ নং ওয়ার্ডের গুলশান কলোনিতে চলে দুষ্কৃতিদের তান্ডব। স্থানীয়রা জানিয়েছেন, ওই ওয়ার্ডের কিছু মহিলা সমাজসেবী জুলকার ন্যানের গুলশান কলোনির নির্মিয়মান ফ্ল্যাটে যান। হঠাৎই আগ্নেয়াস্ত্রসহ সেখানে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতি।
আরও পড়ুনঃ সুশান্ত কান্ডে নয়া মোড়! অভিনেত্রী দিয়া মির্জার ম্যানেজারকে গ্ৰেফতার করল NCB।
জানা গেছে, দুষ্কৃতিরা সকলেই স্থানীয়। খবর দেওয়া হয় সমাজসেবী জুলকার ন্যানের অফিসে। সাথে সাথে ঘটনার জায়গায় উপস্থিত হন অফিসের অন্যান্যরা। একাধিক মানুষের উপিস্থিতি দেখে দুষ্কৃতীরা এলাকার বিভিন্ন বাড়ির ছাদে উঠে পড়ে। জুলকার ন্যানের সঙ্গী সাথিদের লক্ষ্য করে ছুঁড়তে থাকে গুলি। গুলিতে আহত হন দুইজন এলাকাবাসি। আহতের মধ্যে একজনের গালে ও অপরজনে পায়ে গুলি লাগে।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, আহতদের নাম ভজন ভক্ত (বয়স ২৮) ও শওকত আলী (বয়স ২২)। ঘটনায় জড়িত দুষ্কৃতিদের নাম (ধার জাজা, মিনি ফিরোজ, হায়দার আলী, সাজিদ, মাধু, কালুয়া নাদিম, আসিফ এবং নাভেদ। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে কলকাতা কর্পোরেশনের ১০৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট মনিন্দ্র দত্তের বিরুদ্ধে।
অভিযোগ, বারংবার থানায় জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি। ঘটনায় অভিযুক্ত সকলেই মনিন্দ্র দত্ত গোষ্ঠীর অনুগামী। সূত্রের দাবি, দুষ্কৃতিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়াতো দূরের কথা, বদলে অভিযোগকারিদের (সমাজসেবী জুলকার ন্যানের অনুগামী) গ্রেপ্তার করেছে পুলিশ। এখন দেখার বিষয় ঘটনার জল কোন দিকে যায়।



