মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাশ্মীরে আহত বাংলার দুই শ্রমিকের চিকিৎসা হবে রাজ্যেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের জঙ্গিদের গুলিতে আহত বাংলা দুই পরিযায়ী শ্রমিক কে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার নিয়ে আসা হচ্ছে রাজ্যে। এই রাজ্যে তাদের প্রয়োজনীয় চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সরকার গঠনের বর্ষপুর্তি, পৃথক কর্মসূচী নির্ধারণ করবেন মমতা

গত ২২ শে এপ্রিল শুক্রবার বনগাও জেলায় আনিকুল ইসলাম এবং নাজমুল আলম নামে দুই শ্রমিক জঙ্গিদের গুলিতে আহত হন। এরপর কাশ্মীরি চলছে তাদের চিকিৎসা। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসা হবে আমাদের রাজ্যে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বিমানে করে আহত দুই শ্রমিককে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এর পর ট্রেনে তাঁদের মালদায় নিয়ে যাওয়া হবে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাশ্মীরে আহত বাংলার দুই শ্রমিকের চিকিৎসা হবে রাজ্যেই

সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিমানে করে কলকাতায় ফেরার পর তাঁদের ট্রেনে মালদায় নিয়ে যাওয়া হবে। মালদা মেডিক্যাল কলেজে এই দুই শ্রমিককে পরীক্ষা করে দেখবেন সেখানকার চিকিৎসকরা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর