Russia-Ukarine War: এখনও ইউক্রেনে আটকে ভারতীয়রা, ফেরাতে দায়বদ্ধ, জানাল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও ইউক্রেনে আটকে ১৫ থেকে ২০ জন ভারতীয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরতে চাইছেন তাঁরা। তাঁদের ফেরাতে দায়বদ্ধ ভারত সরকার। এখনও অবধি অপারেশন গঙ্গা শেষ হয়নি। জানিয়ে দিল কেন্দ্র।

আরও পড়ুনঃ Shatrughna Sinha: তৃণমূলে যোগদানে ভুমিকা ছিল পিকে ও যশবন্তর, দাবী শত্রুঘ্ন সিনহার

বিদেশমন্ত্রকের সচিব অরিন্দম বাগচি জানিয়েছেন, বেশ কিছু ভারতীয় ইউক্রেনের দক্ষিণ প্রান্তে খেরোসানে আটকে রয়েছে। তাঁদেরকে ফেরানোর জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। অপারেশন গঙ্গা এখনও শেষ হয়নি। যারা ফিরতে চান তাঁদেরকে ফেরানো হবে।

গত জানুয়ারি মাস থেকেই যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্পর্কের তিক্ততা দেখা দিয়েছিল, তখন থেকেই ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া জারি রেখেছিল কেন্দ্র সরকার। প্রায় ২০ হাজার পড়ুয়াদের ইউক্রেন থেকে ভারতে ফেরানো সম্ভব হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথায়, বেশীরভাগ পড়ুয়ারা যুদ্ধস্থলেই আটকে পড়েছিলেন যা রাশিয়ার সীমান্ত থেকে কিছুদুরেই অবস্থিত।

এখনও ইউক্রেনে আটকে ভারতীয়রা, অপারেশন গঙ্গা শেষ হয়নি, জানাল কেন্দ্র 

এখনও ইউক্রেনে আটকে ভারতীয়রা, অপারেশন গঙ্গা শেষ হয়নি, জানাল কেন্দ্র 

ইউক্রেনে রাশিয়াকে সেনা অভিযান বন্ধ করতে বলল আন্তর্জাতিক আদালত। ইউক্রেনে রাশিয়ার এই সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক আদালতে ভোটাভুটি হয়। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন দলবীর ভান্ডারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত