সিডনিতে বেধড়ক মার খেয়ে লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন ভারতীয় স্পিনার চাহাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিডনিতে বেধড়ক মার খেয়ে লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন ভারতীয় স্পিনার চাহাল ।দীর্ঘ লকডাউন কাটিয়ে আইপিএলের মাধ্যমে আগেই ক্রিকেটে ফিরেছে ভারত। তবে ক্লাব ক্রিকেট শুরু হলেও দেশের হয়ে দীর্ঘ ৯ মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামল টিম ইন্ডিয়া। যদিও সিডনির মাঠে ভারতের প্রত্যাবর্তন খুব একটা সুখকর হল না। ৬৬ রানের ব্যাবধানে হারের সম্মুখীন হল বিরাট বাহিনী।শিখর ধবন ও হার্দিক পান্দিয়া ছারা কেওই তেমন প্রভাব ফেলতে পারলেন না। সাথে একাধিক লজ্জার রেকর্ড গড়ল তারা।

আরও পড়ুনঃ‘শুভেন্দু দা কে বিজেপিতে স্বাগত!’ আপ্লুত একদা সহকর্মী তথা বিজেপি নেতা পিন্টু পাড়ুই।

বল হাতে একেবারেই সুবিধা করতে পারলেন না ভারতীয় বোলাররা। তাঁদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেললেন অজি ব্যাটসম্যানরা। ভারতের সামনে জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য রাখে অজি বাহিনী । টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৭৪ রান।অ্যারণ ফিঞ্চ ও স্টিভ স্মিথের ব্যাট থেকে এল শতরান। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও পেসার নভদীপ সাইনি।চাহল ১০ ওভারে ৮৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর এভাবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডের খাতায় তাঁর নাম উঠে গেল।এক্ষেত্রে নিজের রেকর্ডই ভাঙলেন চাহল।

গত বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮৮ রান দিয়েছিলেন তিনি। এই তালিকায় চাহলের পরই রয়েছে পিযুষ চাওলার নাম। তিনি ২০০৮-এ পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৮৫ রান দিয়েছিলেন। গত বছরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১০ ওভারে ৮০ রান দিয়েছিলেন চাহল।অস্ট্রেলিয়ার হয়ে প্রথম উইকেটে ফিঞ্চ ও ওয়ার্নার ১৫৬ রান করেন। ওয়ার্নার ৬৯ রানে আউট হয়ে যান। ব্যাট হাতে স্টিভ স্মিথও ভারতীয় বোলারদের রেয়াত করেননি। মাত্র ৬২ বলে শতরান করেন তিনি। ফিঞ্চ ১১৪ রান করেন। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।ভারতের হয়ে শামি তিনটি উইকেট নেন।


সিডনিতে বেধড়ক মার খেয়ে লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন ভারতীয় স্পিনার চাহাল ।একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনি। জাডেজা ১০ ওভারে ৬৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। উইকেট পেলেও মার খেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনিরা। বুমরাহ ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান, চাহল ৮৯ রান ও সাইনি ৮৩ রান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত