নজরবন্দি ব্যুরোঃ গত বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের ডাক দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। যত সময় এগিয়েছে ততই জটিল হয়েছে ইউক্রেনের পরিস্থিতি। দেশ ছাড়ার ধুম দেখা দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মরত অন্যান্য নাগরিকদের মধ্যে। ভারতীয়দের পাশাপাশি সেখানে আটকে রয়েছে বহু পাক পড়ুয়া। তাদের দেশে ফেরাতে পাক সরকারের তরফে উদাসিন মনোভাব সামনে আসলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিল ভারতীয় পতাকা। এককথায় ভারতীয় প্রতীকই তাদের কাছে হয়ে উঠেছিল সুরক্ষার তেরঙ্গা।
আরও পড়ুনঃ বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ শীর্ষকর্তা, মিলবে নয়া ইনভেস্টর?


শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কিছু সময় আগেই ইউক্রেন সীমান্ত অতিক্রম করে রোমানিয়া প্রবেশ করেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। তাদের মধ্যে একজন জানায়, ভারতের জাতীয় পতাকা তাদের সঙ্গে থাকার ফলেই অতি দ্রুত সীমান্ত পার করার সুযোগ পায় পাক ও তুরস্কের পড়ুয়ারা।
পাশাপাশি ভারত সরকারের প্রসঙ্গে তারা জানায়, “এই পরিস্থিতিতে ভারত সরকার যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। আমাদের যথেষ্ট সাহায্য করেছে। তবে উদ্ধারকারী বিমানের সংখ্যা আরও বাড়ানো উচিত। সেইসঙ্গে রোমানিয়া সীমান্তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয়দের। ওই দিকেও ভারতীয় দূতাবাসের নজর রাখা উচিত।”
সুরক্ষার তেরঙ্গা, পাক ও তুরস্কের পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা

ভারতীয় বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, ইউক্রেন আক্রমনের আগে ভারতীয় নাগরিকদের সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। যাদের মধ্যে প্রায় ১২ হাজার নাগরিকদের আপাতত দেশে ফেরানো সম্ভব হয়েছে। তবে এখনও “ওয়ার জোন”-এ রয়ে গিয়েছেন বহু নাগরিক। তাদের ও পড়শি দেশগুলি থেকে বাকিদের ফেরাতে ইতিমধ্যেই “অপারেশন গঙ্গা” চালু করেছে কেন্দ্রীয় সরকার।









