সঙ্কটে ড্রাগনের দেশ, সাংহাইয়ে নিষ্ক্রিয় থাকছে ভারতীয় দূতাবাস

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সালে চিনের ইউহান প্রদেশেই প্রথম দেখা দিয়েছিল এই মারন করোনা। প্রথমদিকে তার খুব একটা প্রভাব চিনে না দেখা দিলেও যত সময় এগিয়েছে ততই ভয়াবহ হয়েছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেকারনেই এবার হ্রাস টানতে মরিয়া বেজিং সরকার। তবে গত ২৪ ঘণ্টায় সেখানকার কোভিড বুলেটিন অনুসারে এবার প্রবল সঙ্কটে ড্রাগনের দেশ।

আরও পড়ুনঃ আমি ভুল করলে সুপ্রিম কোর্টে যান, বিক্ষুব্ধ আইনজীবীদের পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বলাবাহুল্য, সর্বদাই চীন আর্থিক সহায়তা কেন্দ্র হিসেবে উঠে এসেছে সাংহাই। এবার সেখানেই দেখা দিয়েছে চরম থেকে চরমতর পরিস্থিতি। বর্তমানে গোটা বিশ্বে যখন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে কোভিড পরিস্থিতি,সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত করুন অবস্থা দেখা দিয়েছে সাংহাইয়ের। জারি করা হয়েছে কঠোর লকডাউন। এমনকি ব্যালকনিতে এসে ও দাঁড়ানো বারন সেখানকার নাগরিকদের।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সেখানকার ভারতীয়দের বেজিংয়ের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই প্রসঙ্গেই আজ বিশেষ বিবৃতি জারি করে বলা হয়, এবার থেকে নিষ্ক্রিয় থাকবে চীনের আর্থিক কেন্দ্রের কন্স্যুলার গুলি। একই রকমভাবে ভারতীয় কন্স্যলেট জেনারেলের তরফ থেকে বলা হয়, এই মুহূর্তে পুরো সাংহাই শহরটি সেখানকার মিউনিসিপ্যাল ​​পিপলস গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। তাই আপাতত নিজেদের কাজ বন্ধ রাখবে দেশের কন্স্যলেট জেনারেল।

সঙ্কটে ড্রাগনের দেশ, কাজ করবে না ভারতীয় দূতাবাস 

US Closely Monitoring Covid Lockdown In Shanghai: White House
সঙ্কটে ড্রাগনের দেশ, সাংহাইয়ে নিষ্ক্রিয় থাকছে ভারতীয় দূতাবাস

সেইসঙ্গে আরও জানানো হয়, সাংহাইয়ের গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, পূর্ব চীনে থাকা ভারতীয় নাগরিকরা পরিষেবা লাভের জন্য অতিসত্বর বেজিং-এর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আবেদন শুরু করার আগে সমস্ত নির্দেশিকা দেখার অনুরোধ রইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর