নজরবন্দি ব্যুরোঃ বুধবার হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনা ঘটল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চকে বয়কট জানিয়ে এজলাসের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ বিচারপতিদের একাংশ। অভিযোগ, এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চ নিয়ে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি ভুল করলে সুপ্রিম কোর্টে যান।
আরও পড়ুনঃ ম্যাচ জিতেও নিস্তার নেই বাগানের, গুনতে হবে বিরাট অঙ্কের জরিমানা


বুধবার বিচারপতি এজলাসে প্রবেশ করতেই শুরু হয় বিক্ষোভ। তৃণমূলপন্থী বিচারপতিদের উদ্দেশ্যে বিচারপতিদের বার্তা, আপনাদের বলছি রাজনীতি করবেন না। আমি তো রাজনীতি করছি না। আমি একটা দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চেয়েছি। পাল্টা বিক্ষোভকারীদের তরফে জানানো হয়, সিবিআই তদন্তে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু ডিভিশন বেঞ্চ নিয়ে তিনি মন্তব্য করছেন কেন?

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আপনারা যদি মনে করেন আমি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে বলে ভুল করেছি তাহলে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান। এখানে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আইনজীবীদের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন তিনি।


আমি ভুল করলে সুপ্রিম কোর্টে যান, বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বিচারপতি

হইহল্লার মাঝেই এজলাসে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, তিনি আদালতে ঢুকতে বাধা পেয়েছেন। কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন ঢুকতে দিচ্ছেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, যাঁরা মামলা শুনতে ইচ্ছুক নন তাঁরা আদালত ছেড়ে দিন। আমি অন্য মামলা শুনব।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



