নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রী হারের পর সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। সমালোচিত হচ্ছেন অধিনায়ক থেকে সিনিয়র ক্রিকেটার এবং কোচ। প্রাক্তন ক্রিকেটাররা এই ঘটনায় কোচ গৌতম গম্ভীরেরই সমালোচনা করে চলেছেন। তার নেওয়া বিভিন্ন ডিসিশন আলাইকুম প্রতিক্রিয়া পড়েছে বলে তারা মনে করছেন। আর এই হারের পরেই কঠোর হচ্ছে কন্ট্রোল বোর্ড।
কোচ হবার সময় গৌতম গম্ভীরে হাতে বিশেষ কিছু পাওয়ার দিয়েছিল BCCI আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ পরাজয়ের পরে গৌতম গম্ভীর এর পাওয়ার কেড়ে নিচ্ছে BCCI এর আগে ভারতীয় দলের কোনো কোচ, রবি শাস্ত্রী অথবা রাহুল দ্রাবিড় কারো হাতেই এই ক্ষমতা ছিল না, যেটা গৌতম গম্ভীরকে সোজাসুজি দিয়ে দেওয়া হয়েছিল।


আর সেটা হলো একজন কোচ হিসেবে টিম সিলেকশনে অংশগ্রহণ করা, গৌতম গম্ভীর ভারতের একমাত্র কোচ যার হাতে এই ক্ষমতা ছিল। যার কারণে তিনি অস্ট্রেলিয়া সিরিজে হরষিত রানাকে দলে রেখেছেন, রমনদ্বীপ সিংয়ের সিলেকশন এর জন্য গম্ভীরই দায়ী, তাকে এই ক্ষমতা BCCI দিয়েছে, কিন্তু নিউজিল্যান্ড সিরিজে মোহাম্মদ সিরাজকে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে পাঠানো এবং সরফরাজকে নিচের দিকে খেলানো, এরকম বেশ কিছু সিদ্ধান্তের জন্য ক্ষুব্ধ হয়েছে BCCI।
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজে যদি গৌতম গম্ভীর সফল হতে না পারে, তাহলে ভারতীয় দলের টিম সিলেকশনে আর তিনি অংশগ্রহণ করতে পারবেন না, এই ক্ষমতা কেড়ে নেওয়া হবে। বিগত দুটো সিরিজে ভারত জিতে এসেছে অস্ট্রেলিয়ার মাঠে, যদি সেটা বজায় না রাখতে পারে গম্ভীর এবং রোহিত শর্মার জুটি সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তের পাশাপশি আরো বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেবে BCCI।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



