আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আজ, শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচ জিতলেই সিরিজ় নিশ্চিত করবে ভারত। রায়পুরে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হচ্ছে। যে ম্যাচে স্টেডিয়াম ভরে যাওয়ার সম্ভাবনা দেখছেন আয়োজকরা। তাই রায়পুরের উইকেট কী রকম হতে পারে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে ভারতীয়সমর্থকদের মধ্যে।

আরও পড়ুনঃ বোলিং লাইন আপে বদল, কিউয়িদের বিরুদ্ধে মোক্ষম চাল রোহিতের

অপর দিকে গত ম্যাচে ৩০০ শোর বেশি রান করেও খুব বড় রানে ম্যাচ জেতেনি ভারত। সেই দিক থেকে খুব একটা সস্থিতে নেই রোহিতরা। রায়পুরকে তাদের প্রথম আন্তর্জাতিক ম‌্যাচে উৎসবের স্বাদ দিতে গেলে বেশ কয়েকটা জিনিস করতে হবে রোহিত শর্মার ভারতকে। আর তার মধ্যে প্রধান হল ডেথ ওভারে বোলিং ঠিক করা ও মিডিল অর্ডারে অন্তত ২ জন ব্যাটারকে বড় রানের পারফর্ম করা।

আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

গিল রোজ রোজ সেঞ্চুরি বা ডবল সেঞ্চুরি করবেন না। অতএব, মিডল অর্ডারের থেকে রান প্রয়োজন। গত ম্যাচে উমরান মালিকের বদলে শার্দূল ঠাকুরকে খেলানো হয়, তাঁর ব‌্যাটিংয়ের কথা ভেবে। শনিবারের ম‌্যাচে রোহিতকে ঠিক করতে হবে কাকে খেলানো হবে? শার্দূল, নাকি উমরানকে? বোলিং কোচ পারস মামরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিষ্কার করে বললেন নি কে খলবেন।

আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?
আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

তিনি বলেন ‘‘শার্দূলকে আমরা নিয়েছিলাম, ওর ব‌্যাটিং ক্ষমতার কথা ভেবে। শার্দূল টিমে থাকলে, ব‌্যাটিং গভীরতা বাড়ে। আমি এখনই বলার জায়গায় নেই কে খেলবে? পিচ দেখে ঠিক করব”। কিন্তু তিনি এও বলেন, ‘‘উমরান যেভাবে এগোচ্ছে, যেভাবে উন্নতি করছে, সেটা দেখেও ভাল লাগে। ওর গতি তফাত করে দেয় বইকী। আমাদের বোলিং আক্রমণেও বৈচিত্র‌্য আমদানি করে। তবে টিম কম্বিনেশনের উপর নির্ভর করে থাকবে উমরানের খেলা না খেলা। এটুকু বলতে পারি, বিশ্বকাপ পরিকল্পনায় উমরান ভালরকম আছে।

আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

বললামই, ও টিমে থাকলে টিমের বোলিংয়ে বৈচিত্র‌্য যোগ হয়।’’ ভারতীয় দল যে যশপ্রীত বুমরার অভাব অনুভব করছে, তা মেনে নিয়েছেন পরস। তাঁর কথায়, ‘‘এটা মানতেই হবে, বুমরার পরিবর্ত কেউ হতে পারে না। ওর মতো বোলার সহজে পাওয়া সম্ভব নয়। তবে বুমরা দলে না থাকায় তরুণ পেসাররা সুযোগ পাচ্ছে। আমরাও চাইব, যত দ্রুত সম্ভব চোট সারিয়ে বুমরা ফিরুক।’’

ভারত বনাম নিউজিল‌্যান্ড
দ্বিতীয় ওয়ানডে
রায়পুর, দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত