রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত! মোদি সরকারকে কড়া বার্তা দিল আমেরিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে কোন দেশের কি পরিমাণ ব্যবসা-বাণিজ্য রয়েছে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রশ্ন উঠেছে রাশিয়া থেকে বিশ্বের কোন দেশ কি পরিমাণ অস্ত্র কেনে।জানা গেছে, অস্ত্র রপ্তানিতে বিশ্বে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ পলিটব্যুরোর নতুন সংযোজনে বাংলার কোন মুখ? কান্নুরের দিকে তাকিয়ে আলিমুদ্দিন

বিশ্বের প্রায় ২০ শতাংশ অস্ত্রের যোগানদাতা দেশ হচ্ছে রাশিয়া। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মস্কো ৪৫টি দেশে দুই হাজার আটশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে। রাশিয়া তাদের অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি করে বিশ্বের ১০ দেশে। সবচেয়ে বেশি বিক্রি করে ভারতের কাছে। ভারত গত পাঁচ বছরে রাশিয়ার অস্ত্রের ২৩ শতাংশ কিনেছে। যা তাদের অস্ত্র আমদানির অর্ধেক। অর্থাৎ ভারত রাশিয়া থেকে ৪৯ দশমিক তিন শতাংশ অস্ত্র আমদানি করেছে। আর এবার এই কারনেই মার্কিন প্রশাসনের কুনজরে ভারত।তাই এবার নয়াদিল্লিকে কড়া বার্তা দিল আমেরিকা।

রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত! মোদি সরকারকে কড়া বার্তা দিল আমেরিকা
রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত! মোদি সরকারকে কড়া বার্তা দিল আমেরিকা

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন স্পষ্ট ভাষায় জানান, আমেরিকা চাইছে রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, “আমাদের লাগাতার চেষ্টা করে যেতে হবে যাতে ওরা (ভারত) বুঝতে পারে যে রাশিয়া থেকে অস্ত্র আমদানি ওদের (ভারতের) স্বার্থের পরিপন্থী।” মার্কিন কংগ্রেসের সদস্য জো উইলসনের প্রশ্নের প্রেক্ষিতে অস্টিন ইঙ্গিতে জানান, যে ধরনের রুশ অস্ত্র ভারত কিনছে বা ভবিষ্যতে কিনতে চাইছে তেমন অস্ত্র চাইলে আমেরিকা জোগান দিতেই পারে।

রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত!

রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত! মোদি সরকারকে কড়া বার্তা দিল আমেরিকা

বিশ্লেষকদের মতে, রাশিয়াকে আরও চাপে রাখতে এবার ভারতের অস্ত্রের বাজারে আরও জোরদার হানা দিতে তৈরি আমেরিকা। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৭০ শতাংশ হাতিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে কেনা। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতেও ভারত যে মস্কোর আধুনিক অস্ত্রের প্রতি ঝুঁকে রয়েছে তা স্পষ্ট। বিশেষ করে, রাশিয়ার অত্যাধুনিক এস -৪০০ মিসিলে ডিফেন্স সিস্টেম নিয়ে অত্যন্ত আশাবাদী ভারতীয় ফৌজ। আর এতেই চটেছে আমেরিকা। কিন্তু এই বক্তব্য নিয়ে এখনও ভারতের তরফে কোন মন্তব্য করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন