নজরবন্দি ব্যুরোঃ আগামী দিনে দেশের রাজনীতি কী হবে? বুধবার আরব সাগরের পাড়ে শুরু হল সিপি(আই)এমের ২৩ তম কংগ্রেস। আগামী দিনে বাংলা থেকে কারা পাবেন পলিটব্যুরোতে জায়গা পাবেন কারা? জোর জল্পনা শুরু হয়েছে আলিমুদ্দিনে।
আরও পড়ুনঃ CBI এর কথা শুনে ধরপড়ানি, অনুব্রত গেলেন এসএসকেএম-এ
সূত্রের খবর, এবার পলিটব্যুরো থেকে নিজেকে অব্যহতি দিয়েছেন দলের বর্ষীয়ান সদস্য বিমান বসু। তার পরিবর্তে পলিটব্যুরোর নতুন সংযোজনে বাংলার কোন মুখ? সম্ভাবনায় উঠে আসছে তিনটি নাম। প্রথমে উঠে আসছে শ্রীদীপ ভট্টাচার্যের নাম। কারণ, এবার রাজ্য সম্পাদকের দৌড়ে ছিলেন হাওড়া সিপি(আই)এমের প্রাক্তন জেলা সম্পাদক।
এছাড়াও পলিটব্যুরোর সদস্য হিসাবে উঠে আসছে সুজন চক্রবর্তী এবং আভাস রায় চৌধুরীদের নাম। কারণ সিপি(আই)এমের কেন্দ্রীয় কমিটির পদে রয়েছেন দু’জনেই। নতুন কমিটিতে তাঁর জায়গা না হলে পলিটব্যুরোর সদস্যপদ পেতে পারেন তিনি। যদিও কেন্দ্রীয় কমিটি থেকে এখনই তাঁদের বাদ পড়ার সম্ভাবনা নেই। এছাড়াও পলিটব্যুরোর সদস্য হিসাবে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে শমীক লাহিড়ীর নাম।
এবার নতুন কেন্দ্রিয় কমিটিতে জায়গা পেতে পারেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন অমিয় পাত্র রামচন্দ্র ডোমরা। রবীন দেবের পরিবর্তে এবার কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেতে পারেন নতুন কোনও মুখ। সেই দৌড়ে রয়েছেন সায়নদীপ মিত্র, পলাশ দাস এবং কল্লোল মজুমদাররা।
পলিটব্যুরোর নতুন সংযোজনে বাংলার কোন মুখ? কান্নুরে দলের ভোল পরিবর্তন
একই সঙ্গে মহিলা কমিটিতে কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দেবলীনা হেমব্রমদের নাম বারবার উঠে আসছে। রেখা ঘোষ, অঞ্জু কর, মিনতি ঘোষরা এখনও কেন্দ্রিয় কমিটিতে রয়েছেন। আপাতত তাঁদের বাদ পড়ার সম্ভাবনা না থাকলেও বিশেষ চর্চা হয়েছে নতুন মুখ নিয়ে।



