Manipur: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিদল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মোট ২১ জন সাংসদ রবিবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দিলেন।

আরও পড়ুন: অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

শনিবারই মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিদল। সেখানে গিয়ে ইম্ফলের হিংসা কবলিত এলাকা চূড়াচাঁদপুর ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মানুষদের সাথে। আশ্রয় শিবিরে গিয়েও ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় অধীরদের। আর, আজ রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিলেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি

আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘মণিপুরের ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১ জন সাংসদ আলাদা ভাবে স্মারকলিপি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। দু’দিনের সফরে সারা রাজ্যে ঘুরে আমরা যা দেখেছি, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার সব কিছু রাজ্যপালকে জানিয়েছি। উনি আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন’।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি

‘ইন্ডিয়া’-র প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি, সিপিএমের এএ রহিম, জেডিইউয়ের লালন সিংহ, আরজেডির মনোজ ঝা, জাভেদ আলি খান, আম আদমি পার্টির সুশীল গুপ্ত, সিপিআইয়ের পি সন্তোষ কুমার, আইইউএমএলের ইটি মহম্মদ বশির, আরএলডির জয়ন্ত চৌধুরী প্রমুখ।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত