Russia-Ukraine War: বাঁচতে হলে শিখতে হবে রুশ ভাষা, ভারতীয়দের জন্যে নির্দেশিকা জারি ইউক্রেনে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার যখন রাশিয়া-এবং ইউক্রেনের মধ্যে দ্বিতীয় বার শান্তি বৈঠক বসল তখন সবাই ভেবেছিল এবার বুঝি শেষ হবে এই মারণ যজ্ঞ। কিন্তু তা যে একেবারেই নয় সেটা বুঝিয়ে দিয়েছে রাশিয়া। যাই ঘটুক না রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করেই ছাড়বে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে ফোনে একথা জানিয়ে দিলয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বন্ধু দেশ ভারতের কয়েক হাজার মানুষ যে এখনও আটকে রয়েছেন ইউক্রেনে, তাদের কি হবে?

আরও পড়ুনঃ এখনও খারাপ কিছুই ঘটেনি, ভয়ঙ্কর দিন আসছে! গোটা ইউক্রেনের দখন চান পুতিন

রাশিয়ান প্রেসিডেন্টের জারি করা বিবৃতির পর আরও উদবিঘ্ন হয়ে পড়েছে ভারত সরকার। অন্তত চার হাজার ভারতীয় খারকিভেই আটকে রয়েছেন বলে তথ্য রয়েছে সরকারের হাতে। এদিকে ক্রমশ ভয়াবহ দিকে মোড় নিচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। তাই আটকে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল ভারত। নির্দেশিকায় বলা হয়েছে, বাঁচতে হলে শিখতে হবে রুশ ভাষা! আসলে ঠিক রুশ ভাষা নয়। কিছু রাশিয়ান শব্দ শিখতে হবে ভারতীয়দের।

প্রত্যেক ভারতীয়কে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা ছাত্র, আমরা ভারত থেকে এসেছি, আমরা সংঘর্ষে যুক্ত নই, দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না, আমাদের সাহায্য করুন প্রভৃতি। এছাড়াও জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। মোবাইল ফোনের ব্যাটারি যাতে কম খরচ হয় সেজন্য ফোনের ব্যাবহার কম করতে বলা হয়েছে। মুছে ফেলতে বলা হয়েছে অপ্রয়োজনীয় অ্যাপ। পাশাপাশি ইন্টারনেটে কোন ছবি পোস্ট করতে বারন করা হয়েছে।

সাথে বলা হয়েছে, যতটা সম্ভব অডিয়ো ব্যবহার কমকরতে হবে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, সেখানেই সমস্ত প্রয়োজনীয় কথা বলতে হবে। সর্বাধিক ১০ জন করে এক একটি গোষ্ঠী তৈরি করতে হবে যেখানে থাকবেন একজন ‘কো অর্ডিনেটর’, যিনি বাইরের দুনিয়ার সাথে সম্পর্ক রাখবেন। খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোতে পারবেন না কেউ। কোন যুদ্ধাস্ত্র বা সেনা কর্মীর সাথে সেলফি তোলা নিষিদ্ধ।

বাঁচতে হলে শিখতে হবে রুশ ভাষা, ভারতীয়দের জন্যে নির্দেশিকা জারি ইউক্রেনে

বাঁচতে হলে শিখতে হবে রুশ ভাষা, ভারতীয়দের জন্যে নির্দেশিকা জারি ইউক্রেনে
বাঁচতে হলে শিখতে হবে রুশ ভাষা, ভারতীয়দের জন্যে নির্দেশিকা জারি ইউক্রেনে

উল্লেখ্য, এদিন রাশিয়ান প্রেসিডেন্ট বিবৃতি জারি করে বলেছেন, রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষতা। যত দ্রুত তারা এটি মেনে ততই তাদের পক্ষে ভাল। আলোচনায় বসা নিরর্থক। সময় নষ্ট মাত্র। ইউক্রেন যত দেরি করবে শর্ত মানতে ততই চাহিদার তালিকা লম্বা হবে রাশিয়ার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর