নজরবন্দি ব্যুরো: প্রতিনিয়ত যুদ্ধ বিরোধী চুক্তি লংঘন, আবারও নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের যুদ্ধ বিরোধী চুক্তি লংঘনের ফলে উত্তপ্ত পরিবেশ। এবার পাকিস্তান হাই কমিশনর-কে কড়া বার্তা দিল নয়াদিল্লি। জানা গেছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উরি থেকে গুরেজ সেক্টরের বিভিন্ন জায়গায় পাক সেনা বাহিনীর হামলায় নিহত হয়েছেন ভারতীয় জওয়ান সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ। সেনাবাহিনী সূত্রে খবর, এই ঘটনায় চারজন সেনা অফিসার ও তিনজন সেনা জওয়ান শহিদ হয়েছেন।
আরও পড়ুনঃ গত ৮মাসে প্রথমবার বাড়ল জ্বালানির চাহিদা।
শনিবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব পিএআই জে পি সিং। তিনি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তান হাই কমিশনের কূটনীতিককে। পাকিস্তান হাই কমিশনের তরফে জানানো হয়েছে, চার্জ ডি অ্যাফেয়ার্স জাবেদ আলি বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবেন। গত শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে সীমান্তে সেনা সংঘাত নিয়ে আলোচনা করা জন্য ভারতীয় কূটনীতিককে তলব করা হয়।
প্রতিনিয়ত যুদ্ধ বিরোধী চুক্তি লংঘন, শনিবার পাক ডিজি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন মেজর জেনারেল বাবর ইফতিকার এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি শুক্রবারের ঘটনা নিয়ে বৈঠক করেন। ভারতীয় সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার কেরান সেক্টরে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ করেন ভারতীয় সেনারা। সেখানেই নিরাপত্তারক্ষি বাহিনী পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের রুখে দেয়।
তারপরই পাকসেনারা ভারতীয় সেনাবাহিনীর উপর আচমকাই হামলা করতে শুরু করে।ভারতীয় সেনা সূত্রে খবর, এই ঘটনায় পাক সেনার কয়েকজন স্পেশাল সার্ভিস গ্ৰুপ কমান্ডারের প্রাণ গেছে। দীপাবলির আশান্তি পাকানোর চেষ্টায় ছিল পাকিস্তান। সেই কারণেই ভারতে জঙ্গি অনুপ্রবেশের মদত করছিল তারা। শুক্রবার জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য দিনভর শেলিং করা হয় ও মর্টার ছোঁড়া হয়। পাকিস্তান সেনাবাহিনীর বারবার যুদ্ধবিরোধী চুক্তি লংঘন ও উস্কানিমূলক আচরণের কড়া জবাব দিয়েছে ভারত।



