India-China: প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগে সেনা পর্যায়ের বৈঠক, চিনের সঙ্গে লাদাখ সমস্যা মিটবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় তিন বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা মিটছে না। বরং বিতর্কের উত্তাপ বাড়ছে কিছুদিন অন্তর। এরই মধ্যে রবিবার পূর্ব লাদাখের চুশুল-মোলডোতে আঠারো দফার বৈঠকে বসেছিল ভারত ও চিনের সামরিক কর্তারা। পূর্ব লাদাখে সেনা মোতায়েন নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা গেছে ভারতের পক্ষ থেকে বার বার ডেপসাং ও দেমচোকের সমস্যার প্রসঙ্গ তুলে ধরা হয়। একইসঙ্গে সেনা মোতায়েন নিয়েও আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। চিনা প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগে সেনা পর্যায়ের বৈঠক ঘিরে বাড়তি উত্তেজনা দুই দেশের মধ্যে।

আরও পড়ুনঃ Horoscope: সপ্তাহের শুরুতেই তুঙ্গে শনি, প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

চলতি সপ্তাহেই ভারত সফরে আসতে চলেছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রীরা। তার আগে দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয় বৈঠক। এরপর সন্ধ্যে অবধি গড়ায় তা। ভারতের পক্ষ থেকে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রশিম বালি এই বৈঠকে নেতৃত্ব দেন।

dc Cover 9k77q2spe25sf23r7gaqk2nf84 20160414193542.Medi
প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগে সেনা পর্যায়ের বৈঠক, বাড়ছে প্রশ্ন 

সম্প্রতি অরুণাচল প্রদেশের একধিক অংশ নিজেদের বলে দাবি করে চিন। এমনকি এর পর চিনের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশের অংশগুলি নিজেদের বলে দাবি করে চিন। সূত্রের খবর, গতকালের বৈঠকে সেবিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগে সেনা পর্যায়ের বৈঠক, বাড়ছে প্রশ্ন 

india china
প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগে সেনা পর্যায়ের বৈঠক, বাড়ছে প্রশ্ন 

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পূর্ব লাদাখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সম্মুখ সমরে ছিল দুই পক্ষ, ভারত ও চিন। গত বছরের সেপ্টেম্বর থেকে গোগরা হট স্প্রিং এবং ১৫ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে সেনা সরানোর কাজ শুরু করেছে দুই পক্ষ। গালওয়াল উপত্যকার উত্তাপ কমলেও ভারত ও চিনের সমস্যা একেবারেই মিটে যায়নি। তাই বারবার আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজতে মরিয়া দুই পক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত