নজরবন্দি ব্যুরোঃ নিরাপত্তার কারণ -এ ৫৪ টি চাইনিজ অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এমনটাই সূত্রে খবর। এর মধ্যে রয়েছে সুইট সেলফি, বিউটি ক্যামেরা , ভিভা ভিডিও এডিটর, ট্যানসেন্ট রিভার, ওনমোজি অ্যারেনা, ডুয়াল স্পেস লাইট সহ আরও অনেক গুলি।


২০২০ সালে মে মাস থেকেই দুই পড়শি দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। পূর্ব লাদাখে সীমান্তবর্তী এলাকায় যুযুধান দুই পক্ষ। এরই মধ্যে গালওয়ানে ২০ জন সেনার শহীদের ঘটনা আরও তিক্ততা বাড়িয়েছে। যার জেরে গত দুই বছরে ৩০০ এর অধিক অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
India to ban 54 more Chinese apps citing security threat
Read @ANI Story | https://t.co/VM4H3vqKUX
#ChineseApps #Ban pic.twitter.com/yljGpg67OWRelated Newsভারতই অ্যাপলের পরের বড় বাজি! মধ্যবিত্তের জোরে ‘বিপুল সুযোগ’ দেখছেন টিম কুকহোয়াটসঅ্যাপে বড় বদল! ফোন নম্বর ছাড়াই লগইন—আসছে নতুন নিয়ম— ANI Digital (@ani_digital) February 14, 2022
কিছুদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, লিখিত চুক্তি লঙ্ঘন করে নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে চিন। এমনকি সীমান্তে এই পরিস্থিতির জন্য চিনকেই দোষারোপ করেছেন তিনি। সোমবার মেলবোর্নের কোয়াড বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী। সেখানেই অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেইনের সঙ্গে চিন নিয়ে আলোচনা করেন তিনি।
নিরাপত্তা কারণ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

গত দুই বছরে সেনা পর্যায় ছাড়াও দুই দেশের মন্ত্রকের মধ্যেও একাধিক দফায় বৈঠক করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চিনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।









