জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দল ঘোষণা ভারতের, দলে নেই রোহিত, বিরাট, পন্থরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল ভারত। নেতৃত্ব দেবেন শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রত্যাশামতোই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের।

আরও পড়ুনঃ ভারোত্তোলনে রেকর্ড, বার্মিংহ্যাম কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাঈ চানু।

নেই রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে দল খেলেছে, প্রায় সেই দলই রেখে দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরছেন দীপক চাহার। আইপিএলের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দল ঘোষণা ভারতের, দলে নেই রোহিত, বিরাট, পন্থরা

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন চেন্নাইয়ের পেসার। প্রায় চার মাস পরে মাঠে ফিরবেন চাহার। জিম্বাবোয়ে সিরিজে দলে ফিরছেন ওয়াশিংটন সুন্দরও।

5 24

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দল ঘোষণা ভারতের, দলে নেই রোহিত, বিরাট, পন্থরা

6 26

পুরো দল: শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন