নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার কিছুটা কমার পর ফের বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উর্ধ্বে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০,১৯৭ জন। এই নিয়ে দেশে মোটি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৪৪,৬৬,৫৯৮ জন। দেশে সক্রিয় রোগীয় রোগীর সংখ্যা ১,২৮,৫৫৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০১ জনের।
আরও পড়ুনঃ Covid19 Update: দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ, আপাতত স্বস্তিতে ভারত
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথমে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৫১৬ জন। মৃত্যু হয়েছে ২১০ জনের। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮১৯ জন।
বিপদের আশঙ্কা দেখা দিয়েছে উত্তর-পূর্ব ভারতে। মিজোরামে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৯। অসমে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। মেঘালয় এবং মণিপুরে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪ এবং ৭১ জন।
দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযানে ১১৩ কোটির অধিক টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে টিকাকরণ হয়েছে ৬২,৮২,০৪২ টি। চলতি বছরের মধ্যেই সমস্ত প্রাপ্ত বয়স্কদের ডবল ডোজের কোটা পূরণ করতে চাইছে সরকার।
দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উর্ধ্বে, উদ্বেগ রয়েছে উত্তর-পূর্বে

দেশে কোভিডের রাশ আলগা হতেই একাধিক রাজ্যে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পঠন পাঠন। কোভিড বিধি মেনেই চলছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি মানা হচ্ছে দুরত্ববিধি।








