Covid19 Update: দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ, আপাতত স্বস্তিতে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার আরও কমল দেশের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮৬৫ জন। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৪,৫৬,৪০১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। দেশে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার। তবুও দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ -এ আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতবাসী।

আরও পড়ুনঃ Covid19 Update: ভারতে কমছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ১০,২২৯

- Advertisement -

এই মুহুর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১,৩০, ৭৯৩ জন। মে মাস থেকে অগাস্ট, সেপ্টেম্বর মাস অবধি দেশে করোনার ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছিল। ২৮৭ দিন পর দেশে সর্বনিম্ন করোনা আক্রান্তের সংখ্যা। টানা ৩৯ দিন ধরে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে রয়েছে।  অনেকটা কমেছে আক্রান্তের হারও।

দৈনিক আক্রান্তের নিরিখে এগিয়ে রয়েছে কেরল। ওই রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫৪৭ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ৮০২ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। সারা দেশে দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ থাকলেও বেশ কিছু রাজ্যে এখনও বিপদ কাটছে না।

দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ, চলছে টিকাকরণ অভিযান 

করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ব্যাপক হারে চলছে টিকাকরণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৫৯,৭৫,৪৬৯ জনের টিকাকরণ হয়েছে। এই মুহুর্তে সারার দেশ জুড়ে টিকাকরণের সংখ্যা ১১৩ কোটি পার করেছে। চলতি বছরের ১০৮ কোটি প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সেরে ফেলতে চাইছে ভারত সরকার।

মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি চলবে ক্লাস। সমস্ত কোভিড বিধি মেনেই চলবে পঠপাঠন। স্কুল বিল্ডিং গুলিতে ব্যবস্থা করা হয়েছে মাস্ক এবং স্যানিটাইজারের। বেঞ্চের ওপর মার্ক করে মেনে চলা হচ্ছে দূরত্ব বিধি।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর